সপ্তাহজুড়ে দাবদাহে পুড়বে বঙ্গ, সপ্তাহান্তে বৃষ্টির দিকে চাতক‌পাখির মতো তাকিয়ে বঙ্গবাসী

বিগত বহু বছরের গরমের সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ।‌ মঙ্গলবার রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে‌ কলকাতা। দেশের সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাংলা থেকে দুটো জায়গার নাম উঠে এসেছে। অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে।‌ শুধুমাত্র পশ্চিমবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পং পুড়ছে না তীব্র দাবদাহে (Heatwave)। ‌আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এপ্রিল মাসের পর গরমের হাত থেকে রেহাই নেই মে মাসেও। তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই।

আজ, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ‌ আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় লাল সতর্কতা জারি হয়েছে তীব্র তাপপ্রবাহের (Heatwave) জন্য। ‌আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি থাকবে। এছাড়াও অন্যান্য জেলায় থাকছে কমলা সতর্কতা। এমনকি বৃহস্পতিবার ও লাল সতর্কতা জারি থাকবে বেশ কিছু জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের বেশকিছু জায়গায়‌ তাপপ্রবাহের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে। ‌

মঙ্গলবার কলকাতায় ইতিহাস ছুঁয়ে ফেলেছে সর্বোচ্চ তাপমাত্রা। পুরনো সমস্ত রেকর্ড ভেঙে কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রিতে। কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। বুধবারও এই পরিস্থিতি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের জানানো হয়েছে, আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা (Heatwave) থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.৪ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৯ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের একাধিক জেলাতেও চলছে তীব্র তাপপ্রবাহ (Heatwave)। গরমের দাপট সেখানেও দক্ষিণবঙ্গের মতোই। আর উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ মে শুক্রবার থেকে তীব্র দাবদাহ পরিস্থিতির উন্নতি হবে। এর আগে কদিন রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে ৷ শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও দেখা নেই। সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি হতে পারে ঝড় বৃষ্টি।

RELATED Articles