Heavy Rain Forecast: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এখন গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থিত। এর ফলে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Heavy Rain Forecast)। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা নেই। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর ২১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ এক-দু পশলা বৃষ্টিপাত হতে পারে(Heavy Rain Forecast)।
আজ, দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
২২ জুলাই নিম্নচাপ অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে থাকবে। সেদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত (Heavy rain) হতে পারে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Heavy Rain Forecast)।
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ দিবস’ পালন করা হবে। সেদিনের আবহাওয়া কেমন থাকবে (Heavy Rain Forecast)?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ জুলাই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Heavy rain) সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে (Heavy Rain Forecast), যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।





