লোকসভা নির্বাচনে দারুণ কাজ করার পুরস্কার, সমস্ত স্তরের পুলিশ কর্মীদের সাম্মানিক দিচ্ছেন মমতা, কত টাকা পাচ্ছেন পুলিশকর্মীরা?

Mamata Banerjee Allotted Honor for Police Personnel: কিছুদিন আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। গোটা নির্বাচন প্রক্রিয়া জুড়ে রাজ্য পুলিশের কর্তা, কর্মীরা দিনরাত এক করে খেটেছেন। এবার তাদের সে শ্রমের দাম দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Allotted Honor for Police Personnel)। রাজ্য পুলিশের সমস্ত কর্তা, কর্মীদের সাম্মানিক বরাদ্দ করল নবান্ন। পুলিশের ৩০ হাজার ১৭৪ জন কর্মী ও অফিসাররা পাবেন এই সাম্মানিক।  

পুলিশ সূত্রে খবর, এমন ঘটনা রাজ্যে প্রথম। ভোটের কাজের জন্য রাজ্য পুলিশকে এত বড় আকারে সাম্মানিক দেওয়ার নজির আগে কখনও ঘটে নি (Mamata Banerjee Allotted Honor for Police Personnel)। তবে নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে স্পষ্ট জানানো হয়েছে যে এটি নির্বাচনের নিয়ম অনুযায়ীই করা হচ্ছে।

এতদিন পর্যন্ত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের মতো সিভিল কর্তৃপক্ষ ও সেন্ট্রাল ফোর্সকেই এই সাম্মানিক দেওয়া হত। এবার এই আওতায় অন্তর্ভুক্ত করা হল রাজ্য পুলিশকেও। জানা গিয়েছে, এডিজি, আইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে নানান জেলার এসপি, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল এসপি, অ্যাডিশনাল সিপি, এসডিপিও-সহ উচ্চপদে কর্মরতদের এই সাম্মানিক দেওয়া হচ্ছে (Mamata Banerjee Allotted Honor for Police Personnel)

এই সাম্মানিক পাচ্ছেন রাজ্য পুলিশের ৩০ হাজার ১৭৪ জন কর্মী ও অফিসার। ডিজি স্তর থেকে থানার অফিসার ইনচার্জরা তাদের এক মাসের বেতন পাবেন সাম্মানিক হিসেবে। আর নীচের স্তরের কর্মীরা পাবেন ৭ হাজার ৫০০ টাকা করে সাম্মানিক (Mamata Banerjee Allotted Honor for Police Personnel)। পুলিশ কর্মীদের এই সাম্মানিক দেওয়ার জন্য প্রায় ৩২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ১০০ জনকে এই সাম্মানিক প্রদান করা হয়েছে বলে খবর।  

বলে রাখি, গত লোকসভা নির্বাচনের আগে গত মে মাসেই ভোটের কাজে ব্যবহৃত পুলিশ কর্মীদের সাম্মানিকের আর্জি জানিয়ে প্রস্তাব গিয়েছিল মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই প্রস্তাব পাঠায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি। আগে ভোটের জন্য কোনও পুলিশ কর্মী অন্য জেলাতে গেলেও কোনও টাকা পেতেন না। ১৫ দিনের জন্য এক এক জন পুলিশকর্মী দু’হাজার টাকা করে পান। তাঁদের থাকা-খাওয়া-খরচ বাবদ একটা ব্যয় হয়। সেই কারণেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে সম্মানিক প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছিল (Mamata Banerjee Allotted Honor for Police Personnel)

RELATED Articles