কালো মেঘে ধাকছে আকাশ, বিকেল হলেই নামবে কালবৈশাখী ঝড়, শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

তীব্র দাবদাহ থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে রাজ্যের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি বা তার ওপরে। এবার কলকাতার তাপমাত্রা ছুঁয়েছিল ৪৩ ডিগ্রির ঘর। ‌ সপ্তাহের শুরুতেই সোমবার ও মঙ্গলবারের বৃষ্টিতে (Rainfall) বেশ কিছুটা স্বস্তি মিলেছে। তবে এই বৃষ্টি কতদিন জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ফের অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম সহ্য করতে হবে রাজ্যবাসীকে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত সোমবার এবং মঙ্গলবার ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। আগামী শনিবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকার কথা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rainfall) পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।

হাওয়া অফিস সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে বাংলাদেশ ও তার সংলগ্ন অঞ্চলের উপর। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত ৷ ঘূর্ণাবর্তের ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। তার জেরেই বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা।

বুধবার রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা অনেক কম। এতদিন ৪০ ডিগ্রি বা তার ওপরে তাপমাত্রা ছিল রাজ্যের একাধিক জায়গায় এখন তা কমেছে চার থেকে পাঁচ ডিগ্রি। বেশিরভাগ জেলায় গতকালের তাপমাত্রা ছিল ৩৪-৩৫‌ ডিগ্রির মধ্যে। কলকাতায় গতকালের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। বুধবার রোদের তেজ তুলনামূলক কম ছিল। দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত (Rainfall) হয়েছে ।

আজ বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির (Rainfall) পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যের পর থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া। আজ বৃহস্পতিবার শুধু নয়, আগামীকাল শুক্রবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

RELATED Articles