Abhijit Ganguly doubt for his fake video: লোকসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে গোটা দেশে উত্তেজনার পারদ চড়েছে। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই একে অপরকে বিঁধতে কোনও কসুর করছে না। লোকসভা ভোটের আগে কোনও ভিডিও ভাইরাল হওয়া বা স্টিং অপারেশন নতুন কোনও ঘটনা নয়। এবার নিজের ক্ষেত্রেও তেমনই আশঙ্কা করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly doubt for his fake video)।
এবারের লোকসভা নির্বাচনে বেশ হাইভোল্টেজ কেন্দ্র হল তমলুক। সেখান থেকে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নিজে সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক দাবী করলেন অভিজিৎবাবু। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, তাঁকে নিয়েও কোনও জাল ভিডিও ফাঁস হতে পারে (Abhijit Ganguly doubt for his fake video)। শুধু তিনিই নন, তাঁর সন্দেশ কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে নিয়েও কোনও ফেক ভিডিও ফাঁস হতে পারে।
সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী জানান, এই জাল ভিডিও নিয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য এসেছে। তিনি বলেন, “সন্দেশখালি নিয়ে যেমন জাল ভিডিও তৈরি করা হয়েছে, সেরকম জাল ভিডিও কাঁথি ও তমলুকের প্রার্থীদের সম্পর্কে তৈরি করা হচ্ছে। অর্থাৎ, কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারী ও তমলুকের প্রার্থী আমি… আমাদের বিরুদ্ধে এরকম জাল ভিডিও তৈরি করা হচ্ছে। সম্ভবত তা খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য” (Abhijit Ganguly doubt for his fake video)।
নিজের এই আশঙ্কার কথা জানিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন, তারা যাতে এই ধরণের ভিডিওতে বিশেষ গুরুত্ব না দেন। তিনি তমলুকবাসীদের এও বলেন, যদি জাল ভিডিও দেখার পর কারোর মনে কোনও সংশয় থেকে থাকে, তাহলে যেন তারা তাঁর কাছে এসে সেকথা জানান (Abhijit Ganguly doubt for his fake video)। অভিজিৎবাবু বলেন, “আমরা পরিষ্কার বুঝিয়ে দেব, এই ভিডিও কেন জাল”।
বলে রাখি, সম্প্রতি সন্দেশখালি কাণ্ড নিয়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। স্টিং অপারেশনের সেই ভিডিওতে দেখা গিয়েছে, স্থানীয় বিজেপি নেতা দাবী করেছেন সন্দেশখালিতে নাকি কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটে নি। সবটাই মিথ্যে। শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সেই পরিকল্পনা করেছেন। যদিও সেই বিজেপি নেতার দাবী, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। আর এই কারণেই এবার নিজের ফেক ভিডিও নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly doubt for his fake video)।





