‘ও তো মিস ইউনিভার্স, তাই ন’বছরেও থিসিস জমা করতে পারেনি…’, ফের বামপ্রার্থী দীপ্সিতা ধরকে কুরুচিকর আক্রমণ তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

Kalyan Banerjee attacked Dipsita Dhar: লোকসভা ভোটের আবহে দুই প্রতিপক্ষ দলের প্রার্থীদের মধ্যে আক্রমণ, প্রতি আক্রমণ, কটাক্ষ, বাকবিতণ্ডা নতুন কোনও ঘটনা নয়। প্রচারে নেমে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এবার ফের একবার একে অপরকে বাক্যবাণে বিঁধলেন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধর ও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee attacked Dipsita Dhar)

গতকাল, বুধবার শ্রীরামপুরের পিয়ারপুরে ভোট প্রচারে গিয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার বড় বেলু থেকে প্রচার করছিলেন দীপ্সিতা ধর। সেই সময় দুই শিবিরই চলে আসে মুখোমুখি। দু’পক্ষের মধ্যে চলতে থাকে স্লোগান, পাল্টা স্লোগান।

সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে গিয়ে তৃণমূল কর্মীদের থামিয়ে বামেদের যাওয়ার রাস্তা করে দেন। এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তারা নির্দিষ্ট সময়েই সেখানে প্রচার করছিলেন। কিন্তু বামেরা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেখানে ছিল।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন ওখানে এসে মাইক ফোঁকার দরকার ছিল না। আমাদের ছেলেরা একটু উত্তেজিত হয়ে যাচ্ছিল, আমি ওদের সামাল দিলাম। সিপিএম প্রার্থীর যদি দায়িত্ববোধ না থাকে, আমার কী করার আছে” (Kalyan Banerjee attacked Dipsita Dhar)

অন্যদিকে আবার দীপ্সিতার দাবী, তিনি নাকি এত কিছুর মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতেই পান নি। তৃণমূল প্রার্থী সঙ্গে মুখোমুখি হওয়ার কথা নিয়ে প্রশ্ন করা হলে দীপ্সিতা বলেন, “আমি তো ওনাকে খুঁজছিলাম। দেখতে পেলাম না। উনি বোধ হয় এখনও মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা পড়ে আছেন”।

দীপ্সিতার এই মন্তব্যের পাল্টা খোঁচা দিতে ছাড়লেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ও দেখবে কীভাবে! ও তো মিস ইউনিভার্স। নয় বছর ধরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, থিসিস জমা দিতে পারছে না। কত বড় পণ্ডিত বলো? হেরে ভূত হয়ে চলে যাবে” (Kalyan Banerjee attacked Dipsita Dhar)

তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার দীপ্সিতা ধরকে নানান বাক্যবাণে শানিয়েছেন কল্যাণ (Kalyan Banerjee attacked Dipsita Dhar)। এই আগে একবার তিনি বলেছিলেন, “পদ্মনিধি ধর কী উন্নয়ন করেছিলেন ডোমজুড়ে। কিছু করেননি। চারিদিকে খুন সন্ত্রাস। সেই সিপিএম আবার আসবে? দীপ্সিতা ধর নাকি এত বড় পণ্ডিত যে ন’বছর লাগছে থিসিস সাবমিট করতে? আমিও পড়াশোনা করেছি। হাইকোর্টে কাজ করছি। বিয়ে করে সংসার করেছি। বামেদের প্রার্থী নিজেকে উচ্চশিক্ষিত বলছেন। সে তো এখনো কিছুই করতে পারেনি”। আর এবার ফের একবার তৃণমূল প্রার্থীর আক্রমণের মুখ বাম নেত্রী (Kalyan Banerjee attacked Dipsita Dhar)

RELATED Articles