ভোট গণনার দিন রাজনৈতিক উত্তাপের সঙ্গে বাড়ল তাপমাত্রাও, দক্ষিণবঙ্গে বজায় অস্বস্তিকর পরিস্থিতি, উত্তরবঙ্গ ভাসছে ভারী বৃষ্টিতে

আজ ভোটগণনা। কলকাতা-সহ রাজ্য তথা দেশের নানা প্রান্ত এই লোকসভা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে। ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে, কেমন থাকবে আজকের আবহাওয়া (South Bengal) জেনে নিন। ভোট গণনার দিন এর আগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক উত্তাপ বাড়তেই কী বঙ্গের উত্তাপও বেড়েছে।

দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে চরম গরমে অস্বস্তিদায়ক পরিস্থিতি। উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। সাথে ঝোড়ো হাওয়া বইছে। আজ, মঙ্গলবার সকাল থেকেই অস্বস্তিকর পরিবেশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।‌

সপ্তাহান্তে চরম অস্বস্তি বাড়বে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টি ঢুকলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি ঢোকার সম্ভাবনা নেই। ৩১শে মে থেকে একই জায়গায় অবস্থিত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই সপ্তাহের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) মৌসুমী বায়ু আসার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান করা হয়েছে আবহাওয়াবিদদের তরফে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টি। আগামী দু’ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নিচের জেলা দিনাজপুরে। উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ির উত্তর দিনাজপুরহ জেলা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। দমকা হাওয়ায় গতিবেগ অনেকটাই বেশি থাকবে। বজ্রপাতের আশঙ্কা জারি করে সতর্কতা করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ তবে রোদ উঠেছে তীব্র। গুমোট গরমে অস্বস্তিকর পরিবেশ। সকাল থেকেই আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। মেলা বালি গরম বাড়বে। অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার সাথেই বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। ‌ মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম।

RELATED Articles