WB Election 2021: ফের বড় ধাক্কা তৃণমূলে! ভোটের আবহেই ঘাসফুল ত্যাগ করলেন প্রভাবশালী তৃণমূল নেতা

রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সাত দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখনও বাকী শেষ দফা। আগামীকালই রাজ্যের ৫ জেলায় ৩৫টি আসনে অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে। কিন্তু এরই মধ্যে ফের ভাঙনের মুখে ঘাসফুল শিবির। ফের তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রভাবশালী তৃণমূল নেতা উপেন বিশ্বাস।

WB Election 2021: ফের বড় ধাক্কা তৃণমূলে! ভোটের আবহেই ঘাসফুল ত্যাগ করলেন প্রভাবশালী তৃণমূল নেতা

আরও পড়ুন- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ফিরহাদকে নোটিশ পাঠাল কমিশন

এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন নয়। এর আগেও অনেক প্রভাবশালী তৃণমূল নেতা, মন্ত্রী, বিধায়ক দল ছেড়েছেন। কিন্তু তা নির্বাচন শুরু হওয়ার আগে। কিন্তু নির্বাচন চলাকালীন এই প্রথম কোনও নেতা দল ছাড়লেন। রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণমন্ত্রী ছিলেন তিনি।

জানা গিয়েছে, আজ, বুধবার উত্তর ২৪ পরগণার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ই-মেলের মাধ্যমে নিজের দল ছাড়ার কথা জানান উপেনবাবু। কিন্তু হঠাৎ ই ভোটের আবহে কেনই বা তিনি দল ছাড়লেন, এ নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। এর আগে দেখা গিয়েছে, তৃণমূলত্যাগী বেশিরভাগ নেতা, মন্ত্রীরাই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। শাসক শিবিরের প্রতি নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তারা। তবে কী উপেন বিশ্বাসও সেই একই পথে হাঁটবেন?

আরও পড়ুন- অষ্টম দফায় ভোট রয়েছে ৩৫টি আসনে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে কোথায় কে এগিয়ে, দেখে নিন

উপেন বিশ্বাসের কথায়, কোনও রাগ বা অভিমান নয়, বরং নিজের ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন তিনি। এরপর প্রাক্তন মন্ত্রী অন্য কোনও পদক্ষেপ নেন কি না, তা তো সময়ই বলবে।

RELATED Articles