চাকরি বাতিলের সঙ্গে ১২ শতাংশ সুদের হারে সমস্ত বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের, এক একজন চাকরিহারা শিক্ষককে কত টাকা ফেরাতে হবে জানেন?

High Court verdict on SSC scam: গতকাল, সোমবার এসএসসি-ইয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (High Court verdict on SSC scam)। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এর জেরে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। এই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফে (High Court verdict on SSC scam)। শুধুমাত্র চাকরি বাতিলই নয়, এরই সঙ্গে চাকরিহারা শিক্ষকদের সুদসমেত সমস্ত বেতন ফেরানোর নির্দেশও দিয়েছে আদালত।

হাইকোর্টের এই নির্দেশের (High Court verdict on SSC scam) পর স্কুল সার্ভিস কমিশনের ইয়রফে জানানো হয়েছিল ৫ হাজার জনের অবৈধ নিয়োগ হয়েছে। অর্থাৎ প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন তারা। কেউ কেউ আবার সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তো কেউ আবার ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন। তবে এই দুর্নীতিবাজদের বাছতে গোটা প্যানেলকেই বাতিল করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ (High Court verdict on SSC scam), যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাদের ১২ শতাংশ সুদে সমস্ত এখনও অবধি পাওয়া সমস্ত বেতন ফেরত দিতে হবে। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-তে যাদের বেআইনি নিয়োগ হয়েছে, তাদের সকলকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত (High Court verdict on SSC scam)

কত টাকা ফেরাতে হবে চাকরিহারাদের (High Court verdict on SSC scam)?

সূত্রের খবর, নবম-দশমে চাকরির ক্ষেত্রে একজন শিক্ষকের বেতন শুরু হয় মোটামুটি ৪০ হাজার থেকে। পরে তা বাড়তে পারে। তবে সেই ৪০ হাজার ধরলেও ২০১৯ সাল থেকে যদি তারা বেতন পান, তাহলে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সেই টাকা দাঁড়ায় ২৪ লক্ষের কাছাকাছি (High Court verdict on SSC scam)

আবার একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের বেতন শুরু হয় ৪৪ হাজারের কাছাকাছি থেকে। সেই হিসেবে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সেই টাকার অঙ্ক দাঁড়ায় ২৬ লক্ষ টাকায়। বেতন বাড়লে টাকার পরিমাণও বাড়বে (High Court verdict on SSC scam)

আবার গ্রুপ সি-র কর্মীরা শুরুতে বেতন পান ২৬-২৭ হাজার টাকা। সেই বেতন ধরলেও ২০২৪ সাল পর্যন্ত সেই টাকা গিয়ে দাঁড়ায় ১৬ লক্ষ টাকার কাছাকাছি। আর গ্রুপ ডি-র কর্মীরা চাকরির শুরুতে পান মোটামুটি ১৯ হাজার টাকা মতো। সেই অনুযায়ী, ২০২৪ পর্যন্ত সেই পরিমাণ দাঁড়ায় ১১ লক্ষের কাছাকাছি। চাকরিহারাদের কয়েক লক্ষ টাকা ফেরাতে হবে। ফলে এর জেরে মাথায় হাত তাদের (High Court verdict on SSC scam)

আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে (High Court verdict on SSC scam)। তবে যারা যোগ্য অথচ চাকরি গেল, তাদের কী হবে? সেই নিয়ে সিদ্ধান্ত নেবে এসএসসি। আদালতের নির্দেশ, ওএমআর শিট পুনর্মূল্যায়ন করা হবে। তারপরই সিদ্ধান্ত। তবে হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যাওয়া কথা ভাবছে এখন এসএসসি।    

আরও অন্যান্য খবর