গতকাল, সোমবারই মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে রাজারাম রেগেকে (Rajaram Rege)। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে তাকে। ওই ব্যক্তিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে রেইকি করতে দেখা গিয়েছিল বলে খবর। অভিষেক ও তাঁর আপ্ত সহায়কের মোবাইল নম্বরও জোগাড়ের চেষ্টা করছিল সে (Rajaram Rege), এমনটাই খবর। এর জেরে এবার আরও জোরালো করা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা।
কে এই রাজারাম রেগে (Rajaram Rege)?
সূত্রের খবর, এই রাজারাম রেগে (Rajaram Rege) মুম্বইয়ের বাসিন্দা। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মুম্বই হামলার মূল চক্রী ডেভিড হেডলির সঙ্গে যোগাযোগ ছিল তার। এক লিঙ্কম্যানের সঙ্গে পরিচয় হয় দুজনের। মুম্বইয়ের শিবসেনা দফতরের মধ্যেই ডেভিড হেডলির সঙ্গে দেখা করে রাজারাম (Rajaram Rege)। সে নিজেকে শিবসেনার আধিকারিক বলে পরিচয় দিয়েছিল বলে খবর।
আইএসআই ও লস্কর-ই-তৈবার হামলার মূল লক্ষ্য ছিল শিবসেনার নেতারাই। ফলে এই রাজারামের (Rajaram Rege) হাত ধরেই শিবসেনা নেতাদের উপর হামলা চালাতে চেয়েছিল মুম্বই হামলার মাস্টারমাইন্ড। জানা গুয়েছে, মুম্বই হামলার কয়েক বছর আগে পাক জঙ্গি সংস্থা আইএসআই ও লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের মদতে ডেভিড হেডলি দেখা করে রাজারামের (Rajaram Rege) সঙ্গে।
জানা গিয়েছে, দু’দিনের জন্য কলকাতা এসেছিল এই রাজারাম রেগে (Rajaram Rege)। সেই সময় কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করে সে। ভুয়ো পরিচয় দিয়ে অভিষেক ও তাঁর আপ্ত সহায়কের মোবাইল নম্বর জোগাড়ের চেষ্টাও করেছিল বলে জানা যায়। মুম্বই থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে (Rajaram Rege)। তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, ওই ধৃতকে (Rajaram Rege) জেরা করে ও তার মোবাইল ঘেঁটে পাচজন লিঙ্কম্যানের হদিশ মিলেছে। শেক্সপীয়র সরণী থানায় মামলা করা হয়েছে বলে খবর। মুম্বই হামলার মতো কোনও নাশকতার ছকের চেষ্টা চলছিল কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজারামকে (Rajaram Rege) গ্রেফতার করার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই নিয়ে বৈঠকও করেছেন বলে খবর।
সূত্রের খবর, ওই বৈঠকে সমস্ত জেলার পুলিশ ও নানান কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ভোটের আগে নানান রাজনৈতিক সভাগুলিতে চেকিং আরও বাড়ানো হয়েছে বলে খবর। বহুতল থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে। কোনও রকমের ঢিলেমি যাতে হয় নিরাপত্তাতে, সে বিষয়ে এদিনের বৈঠকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।





