‘ওঁর ব্ল্যাকমানি আছে তাই গাড়ি নিয়ে রোড শো করছে, আমাদের নেই তাই পায়ে হেঁটে মানুষের কাছে যাচ্ছি’, ফের দেবকে কটাক্ষ হিরণের

রাজনীতির ময়দানে দুই অভিনেতা দেব (Dev) ও হিরণ। ঘাটালে তৃতীয়বারের জন্য ভোটে লড়ছেন দেব। তৃণমূলের বিদায়ী সাংসদ তিনি। অন্যদিকে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে হিরণকে। যিনি খড়গপুরের বিজেপি বিধায়ক। একই কেন্দ্রে দুই প্রার্থী নিজেদের জাহির করতে ব্যস্ত। লোকসভা ভোট দোরগোড়ায়। জমিয়ে প্রচার সারছেন দলের কর্মী সমর্থকেরা। তাই ঘাটালের রাস্তায় রাস্তায় দেখা মিলছে দেবের। টিশার্ট জিন্স পড়েই জনসংযোগে বেরিয়ে পড়েছেন তারকা প্রার্থী দেব। ‌এদিকে ঘাটালের বিরোধী দলের হয়ে হিরন প্রচার জন্য বেছে নিয়েছেন পাঞ্জাবি।

ঘাটালে দেবের (Dev) প্রচার প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন হিরণ। তিনি বলেন, “আমি কোন রোড শো করছি না। রোড শো মানে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে ট্রাকে করে টোটো করে বাসে করে মানুষকে নিয়ে এসে শক্তি প্রদর্শন করা। প্রচুর টাকা খরচা করে রোড শো করছেন তিনি। ওনার যে কত টাকা আছে ব্ল্যাকমানি রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি। আর আমাদের কাছে ব্ল্যাকমানি নেই তাই আমরা পায়ে হেঁটে মানুষের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছি।”

এ পাল্টা উত্তর দিয়েছেন সংসদ দেব (Dev)। তিনি বলেছেন, “আমার মনে হয় হিরন আমি কি করছি খাচ্ছি না ভেবে, উনি কি করবেন উনার দল কি করবে। খড়্গপুরে উনি কি করেছেন মানুষের জন্য সেটা মানুষকে বললে বেশি ভালো হয়। সারাদিন আমাকে নিয়েই ভাবছেন আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় খাচ্ছি, কি করছি, কি করছি না। আমার মনে হয় হিরনের মাথায় একটু সৎ বুদ্ধি হোক।”

২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ তারকা দেব (Dev)। তারকা হওয়ায় তাঁকে সংসদে সেভাবে দেখা যায় না বলে অভিযোগ ছিল। চলতি বছরের শুরুতেও দেব ঘাটালের কয়েকটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ায়, জটিলতা শুরু হয়েছিল। তিনি দল ছাড়তে পারেন, এই জল্পনাও উঠে এসেছিল রাজনীতির অন্দর থেকেই। জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরই নাকি দেব ঘাটালের প্রার্থী হতে রাজি হন। দেব প্রার্থী হতে রাজি হওয়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি আদায় করে নেন।

উল্লেখ্য, দেবের (Dev) সমর্থনে ঘাটালবাসীর কাছে ভোট চাইতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়। খড়া এলাকায় অরবিন্দ স্টেডিয়াম থেকে প্রায় ৩ কিলোমিটার রোড শো করেন দেব ও অভিষেক।

RELATED Articles