তাজমহল দেখতে গিয়ে রিলস বানানোর জের, তরুণীকে সজোরে থাপ্পড় মারলেন জওয়ান, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়

বর্তমান প্রজন্মে ফোন আমাদের কাছে অত্যন্ত একটি প্রয়োজনীয় জিনিসই বটে। শুধুমাত্র তো আর কাউকে ফোন করা বা মেসেজ নয়, এখন স্মার্টফোন দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজই হয়। তরুণ প্রজন্মের মধ্যে এখন প্রচণ্ড হারে বেড়েছে সেলফি তোলার ঝোঁক। আর গত কয়েক বছরে আবার এর সঙ্গে যুক্ত হয়েছে রিলস বানানোর উচ্ছ্বাস। আর এই রিলস বানাতে গিয়েই এবার তাজমহলে (Taj Mahal) ঘটে গেল এক ঘটনা।

নিজের বাড়ি হোক বা রাস্তাঘাট, বাজার বা কোনও জায়গায় ঘুরতে গিয়েই হোক না কেন, রিলস বানানো এখন নতুন প্রজন্মের কাছে একটা ক্রেজ বটে। সেই রিলস ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল হওয়ার ইচ্ছা এখন সকলের মধ্যে। এর জন্য অনেকে এমন প্রশংসা পান, তেমনই আবার অনেক সময়ই ধেয়ে আসে সমালোচনার ঝড়ও।

এবার রিলস বানানো নিয়ে ঘটল এক ঘটনা। তাজমহল (Taj Mahal) দেখতে গিয়ে সেখানেও রিলস বানানোর হিড়িক। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক তরুণীকে থাপ্পড় মারার অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।

কী রয়েছে সেই ভিডিওতে?

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তাজমহল (Taj Mahal) চত্বরে রিলষ বানাচ্ছিলেন একদল তরুণী। সেই সময় এক সিআইএফএফ জওয়ান এসে তাদের বাধা দেন। তাদের রিলস বানাতে বারণ করে ওই জওয়ান। আর এই নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে ওই জওয়ানকে ধাক্কা দেন এক তরুণী। আর এরপরই ওই জওয়ান তেড়ে যান তরুণীর দিকে।

ভিডিওতে দেখা গিয়েছে, তরুণীকে পাল্টা ধাক্কা মারেন ওই সিআইএসএফ জওয়ান। ধাক্কার জেরে পড়েই যান তরুণী। তরুণী এরপর প্রতিবাদ করে আরও কিছু বললে ওই জওয়ান তরুণীকে সপাটে এক থাপ্পড় মারেন। তরুণীর বান্ধবীরা এই ঘটনার প্রতিবাদ করেন। সেই সময় ওই জওয়ান আবার ছাতা নিয়ে তরুণীকে মারতে উদ্যত হন বলেও দেখা যায় ভিডিওতে। অন্যরা বাধা দেওয়ায় তরুণীকে আর মারতে পারেন নি ওই জওয়ান। ওই তরুণীদের দলের একজনের ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

https://twitter.com/harikantsharmaG/status/1776589882049147125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1776589882049147125%7Ctwgr%5E057b436874bcc49f68b959e0a7d201ff92941845%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fnation%2Fcisf-jawan-allegedly-slaps-girl-after-having-argument-over-making-reels-on-taj-mahals-premises-watch-the-video%2Farticleshow%2F109107638.cms

এই ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই জওয়ান কী করে এক তরুণীর গায়ে এভাবে হাত তুলতে পারেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ওই জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবী তুলেছেন নেটিজেনরা। যদিও এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করে নি তাজমহল কর্তৃপক্ষ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles