Shocking Incident: ঘরের দরজা খুলতেই নারকীয় দৃশ্য! বিছানায় র*ক্তা*ক্ত মেয়ে ও জামাই, আঁতকে উঠলেন শাশুড়ি!

সকালের শান্ত পরিবেশ ছিন্নভিন্ন করে দিল হুগলির উত্তরপাড়া এলাকার একটি বাড়ির ঘটনার দৃশ্য। দরজা ঠেলে ঢুকতেই ঘরের চিত্র দেখে আঁতকে উঠলেন এক মহিলা। বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একটি ছোট মেয়ের ও তার মায়ের দেহ। পাশে যন্ত্রণায় কাতর এক পুরুষ। হিন্দমোটর ভদ্রকালী এলাকার এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে। কীভাবে ঘটল এমন নারকীয় কাণ্ড? কে এই তিনজন? কী কারণ এই মৃত্যুর? প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত যুবতীর নাম পায়েল চট্টোপাধ্যায় (২৫) এবং তার কন্যা অদ্রিজা (৪)। যিনি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন, তিনি পায়েলের স্বামী কাশীনাথ চট্টোপাধ্যায় (৪০)। কাশীনাথ একটি কারখানায় কাজ করেন। বছর দশেক আগে পায়েলের সঙ্গে তার বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তান। এদিন সকালে পরিবারের অন্য সদস্যরা তাঁদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান ঘরে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়।

উত্তরপাড়া থানার পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে। পায়েল ও তার মেয়ে অদ্রিজাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কাশীনাথকে প্রথমে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাশীনাথ ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ও কন্যাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। তবে কী কারণে এই ভয়ানক সিদ্ধান্ত? উঠে আসছে পারিবারিক অশান্তির সম্ভাবনার কথাও।

কাশীনাথ ও পায়েলের বছর সাতেকের বড় মেয়ে ওই রাতে দিদিমার সঙ্গে পাশের ঘরে ঘুমোচ্ছিল। সে কারণে প্রাণে বেঁচে যায় সে। পায়েলের মা জানান, “প্রতিদিন সকাল সাড়ে সাতটা নাগাদ জামাই আমায় ডাকত। আজ অনেকক্ষণ হয়ে গেলেও ডাকেনি। তাই ওদের ঘরে যাই। দরজা বন্ধ থাকলেও ঠেলতেই খুলে যায়। আর ভেতরে ঢুকেই দেখি তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমার বড় নাতনি আমার কাছেই ঘুমোচ্ছিল, তাই ও বেঁচে গিয়েছে।”

আরও পড়ুনঃ Local train : দমদম ক্যান্টনমেন্ট-বনগাঁ রুটে যাত্রীদের জন্য সুখবর, আসছে আরও ৫টি নতুন ইএমইউ স্পেশ্যাল ট্রেন!

ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়া জুড়ে। পুলিশ ঘটনার পিছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ অথবা আর্থিক সমস্যার সম্ভাবনার দিক খতিয়ে দেখছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। কাশীনাথ সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এক মর্মান্তিক সকাল পরিবারের জীবনে এনে দিল চিরস্থায়ী দুঃস্বপ্ন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles