লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

করোনায় দেশের অবস্থা ধীরে ধীরে শোচনীয় হচ্ছে। অন্যান্য রাজ্যগুলোর মত করোনায় পশ্চিমবঙ্গও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৩ জন।

লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

পশ্চিমবঙ্গে হাওড়া ও কলকাতার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাওড়ার প্রায় প্রতিটি এলাকাই কনটেইনমেন্ট জোনের আওতায় পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী হাওড়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৭০ জন, মারা গিয়েছেন ২০ জন, সুস্থ হয়েছেন ২৯ জন। এই অবস্থায় হাওড়াবাসীরা অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

কিন্তু এরমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হাওড়ায় যেভাবে মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছে তার প্রশংসা করছেন সকলেই। মূলত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং এবং হাওড়া টাউন বিজেপির জেলা সভাপতি সুরজিত সাহার উদ্যোগে হাওড়া পৌরনিগমের এলাকা জুড়ে চলছে সাহায্যের কাজ।

লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

এঁদের উদ্যোগেই লকডাউন চলাকালীন প্রথম ২৯ দিন দৈনিক হাওড়া পৌরনিগমের বিভিন্ন এলাকায় প্রায় ১৫০০ পরিবারকে রান্না করা খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে দৈনিক প্রায় ৯০০-১২০০ পরিবারকে চাল, ডাল, আটা, সোয়াবিন, তেল, আলু, মশলা থেকে শুরু করে রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে।

লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

সবথেকে বড় কথা, এই অবস্থায় কোনো রাজনৈতিক ভেদাভেদ করা হচ্ছে না। যে দলেরই সমর্থক হোক না কেন, দলমত নির্বিশেষে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। এমনকি কে কোন ধর্ম বা কে কোন জাতি, সেইসব নিয়ে এখন কোনো মাথাব্যথাও নেই কারোর। সবার আগে মানবধর্ম, এমনটাই বলছেন এই বিজেপি নেতারা।

হাওড়া টাউন বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, হাওড়ার ১৭নং ওয়ার্ডে প্রতিদিন ১৫০০-২০০০ জনের কাছে রান্না করা খাবার পৌঁছে যাচ্ছে। এছাড়াও প্রতিদিন ৩০০-৩৫০ লোকের কাছে চাল, ডাল, আলু, সোয়াবিন, মশলা, পিঁয়াজ, তেল ইত্যাদি সকল সামগ্রী মিলিয়ে প্যাকেট বানিয়ে বিতরণ করা হচ্ছে। এছাড়াও হাওড়া পৌরনিগমের ৬৬টি ওয়ার্ডে স্যানিটাইজার মেশিন ও দুই লিটার করে স্যানিটাইজ করার ওষুধ দেওয়া হচ্ছে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং-এর তরফে।

লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

প্রত্যেক পরিবারের কাছে বিজেপি কার্যকর্তাদের দ্বারা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বর্তমানে। স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত এলাকার মানুষ। তারা রীতিমত ধন্য ধন্য করছেন উদ্যোক্তাদের। এত বড় আয়োজন দেখে স্থানীয় শাসক দলের নেতারাও এই কাজের প্রশংসা করেছেন। এখন কেউই আর রাজনৈতিক শত্রুতার ময়দানে নামতে রাজি নয়। এখন সবার কাছে আগে স্থানীয় মানুষদের প্রাণ বাঁচানোটাই বড় কথা।

লকডাউনে হাওড়া শহর জুড়ে সাহায্যের হাত বিজেপির, প্রশংসা স্থানীয় বাসিন্দাদের

শুধু মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াই নয়, টিকিয়াপাড়া সহ হাওড়া পৌরনিগম এলাকায় সঞ্জয় সিং-এর উদ্যোগে জীবাণুমুক্ত করার কাজও চলছে পুরোদমে। সাধারণত টিকিয়াপাড়া অঞ্চলে সংখ্যালঘুদেরই বাস বেশি। সেখানে এই কঠিন সময়ে বিজেপি নেতাকে পাশে পেয়ে টিকিয়াপাড়ার সংখ্যালঘু বাসিন্দারাও অভিভূত। তারা বিজেপির এই উদ্যোগকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন।

RELATED Articles

Leave a Comment