করোনার মধ্যে বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক শত্রুতা যেন তুঙ্গে। এমনিতেই কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে সর্বদাই এই দুটি রাজনৈতিক দল কোনো না কোনো কারণে একে অপরকে কটূক্তি করতে ছাড়ে না। এবার দলীয় রাজনীতির প্রতিদ্বন্দ্বীতাই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি পোস্ট করা হল। ফের একবার ভুয়ো ছবি কাণ্ডে নাম জোরালো বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়-র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহা-র একটি ছবি তিনি টুইট করেন। কলকাতা পুলিশ ওই ছবি এবং ওই ছবির সাথে দেওয়া প্রদত্ত তথ্যগুলিকেও ভুয়ো বলে জানিয়ে দিলো।
This post circulating on social media is #Fake.The information shared in the message is false. A case has been started over this and legal action being taken.@KolkataPolice pic.twitter.com/Zh1Ea0W4gR
— DCP South Kolkata (@KPSouthDiv) May 10, 2020
গত শুক্রবার রাতে টুইটার ও ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা-র একটি মদ্যপানের ছবি শেয়ার করেন বাবুল সুপ্রিয়। রবিবার দক্ষিণ কলকাতার ডিসিপির টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয় ওই ছবিটি সম্পুর্ন মিথ্যা। সেই টুইটে সবাইকে ওই মিথ্যা ছবি সম্বন্ধে অবগত করতে তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো ছবি ঘুরছে।এমনকি ছবির সাথে পোস্ট হওয়া তথ্যগুলিও ভিত্তিহীন। এই ঘটনার বিরুদ্ধে কলকাতা পুলিশ একটি মামলা দায়ের করে আইনি তৎপরতা শুরু করেছে।’
শুক্রবার পোস্টটি করে বাবুল দাবি করেছিলেন, ‘মুখ্যসচিব মদ্যপান করছেন তাতে তাঁর কিছু বলার নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর ভাই তার সঙ্গে বসে কী করছেন?’
প্রসঙ্গত, চলতি করোনা মোকাবিলায় বিজেপির চক্ষুশূল হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা। কেন্দ্রের নানা অভিযোগকে তিনি রাজ্য প্রশাসনের তরফ থেকে নস্যাৎ করে গেছেন। তাই এখন তাঁকে বিজেপির ষড়যন্ত্রের সামনে পড়তে হচ্ছে বলে, মনে করছে তৃণমূল কংগ্রেস।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!