বঁটির কোপে স্বামীর গোপনাঙ্গ কেটে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, সন্দেহ বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে

স্ত্রীর বঁটির কোপে স্বামী খুন! স্বামীর মাথা ও নিম্নাঙ্গে ব্যাপক রক্তক্ষরণ হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু বলে জানা গেছে। ঘটনাস্থল পাঁচলার জুজারসাহা গ্রাম পঞ্চায়েতের মালিপুকুর। মৃতের নাম মহসিন মল্লিক (৫০)। তিনি স্থানীয় একটি হাই মাদ্রাসা স্কুল এর করণিক ছিলেন। মহসিন এর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি মৃতের স্ত্রী মনিরা মল্লিককে গ্রেপ্তার করেছে। যে বঁটি দিয়ে স্বামীকে কোপান মনিরা, সেটিও পুলিশ উদ্ধার করেছে।

পরিবার ও প্রতিবেশীদের থেকে জানা যায়, মহসিন এর সঙ্গে তার স্ত্রীর বিবাদ অনেকদিনের। বছরখানেক আগে বিবাদের মীমাংসায় পাড়া কমিটির বৈঠকেও বসে ছিল। ওই বৈঠকের পরেও দু’জনের মধ্যে একাধিবার গন্ডগোল হয়। গতকাল ভোরবেলায় বাড়িতেই স্বামী-স্ত্রীর বচসার জেরে খুন হন মহসিন।

পুলিশ মহসিন ও মনিরার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে। বড় ছেলে মুখ না খুললেও মৃতের ছোট ছেলে জানায়, রোজ তার বাবা ও মায়ের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। সামান্য বিষয় নিয়ে অশান্তি করত। তারা দুই ভাই দু’জনের মধ্যে সেই অশান্তি মেটাত। সে আরোও জানিয়েছে, গত পরশু দিন কোনো অশান্তি হয়নি, রাতেও কোনো রকম আওয়াজ পায়নি সে। তবে ঘুম থেকে উঠে সকালে সে বাবাকে দেখতে পায়নি। তার পরেই তার মা তাকে বলে, “আমি তোর বাবাকে কি করে ফেলেছি দেখে আয়”; এর পর পাশের ঘরে গিয়ে সে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় মাথায় ক্ষত নিয়ে পড়ে আছে। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। বাবার শরীরটা কম্বলে ঢাকা ছিল। ঠিক কি কারণে বটি দিয়ে মাথায় আঘাতের পর যৌনাঙ্গ কেটে খুন করা হয়েছে মহসিনকে, প্রথমে সে বিষয়ে কিছু জানা যায়নি।

মহসিন এর হত্যার খবর পাওয়ার পরই গ্রামবাসীরা তার বাড়িতে ছুটে আসেন স্থানীয় সূত্র অনুযায়ী এলাকায় সে যথেষ্ট জনপ্রিয় ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ ও র‍্যাফ এসে পৌঁছায়। খুনের সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা সত্বেও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাঁচলা থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য ধৃতকে আজই হাওড়া আদালতে তোলা হবে।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment