নজরবন্দি! চীনে উইঘুর মুসলিমদের চিহ্নিত করতে নতুন সফটওয়্যার আনলো চীনা প্রশাসন 

উইঘুর মুসলিমদের ওপর চীনা অত্যাচারের কথা প্রায় সকলের‌ই জানা। সেই অত্যাচারের মাত্রা দিন দিন ক্রমশ বাড়ছে। এবার সফটওয়্যার কাজে লাগিয়ে খুঁজে বের করা হবে চীনের উইঘুর মুসলিমদের। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে।
উল্লেখ্য সূত্রের খবর, জিনপিংয়ের দেশের অন্যতম বড় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি Megvie এর সঙ্গে যৌথ উদ্যোগে এমনই একটি সফটওয়্যার বানিয়েছে Huawei।
কি ভাবে কাজ করবে এই সফটওয়্যার?
অনেক মানুষের ভিড়ে ফেস রিকগনিশন সিস্টেম এথনিক উইঘুর মুসলিমদের চিনে নেবে ওই সফটওয়্যার। তার পর সেই খবর সোজা পৌঁছে যাবে পুলিশের কাছে। ইতিমধ্যে সমস্ত রকমের পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়ে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপশ্চিম চীনের খনিজ সম্পদে ভরপুর জিনজিয়াং এলাকায় বাস এই উইঘুর মুসলিমদের। বহু দিন ধরেই এই মুসলিম সম্প্রদায়ের ওপর মাত্রাতিরিক্ত অত্যাচার চালাচ্ছে চীনা সরকার। আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে বারবার অপদস্থ হওয়ার পরেও নিজেদের কাজ থেকে বিন্দুবিসর্গ সরেনি বেজিং। ক্রমশ বেড়েই চলেছে নিপীড়নের মাত্রা।

RELATED Articles