গর্বের মুহূর্ত! নাসা-এর তরফ থেকে চাঁদে পাড়ি দেবেন ভারতীয় বংশোদ্ভূত এই মহাকাশচারী

গর্বের মুহূর্ত ভারতের। নাসার তরফ থেকে এবার চন্দ্র অভিযানে সামিল হলেন ভারতীয় বংশোদ্ভূত অ্যাস্ট্রোনমিক্যাল ইঞ্জিনিয়ার রাজা চারি। কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযানে যেতে চলেছেন রাজা।

মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টেমিস মুন ল্যান্ডিং প্রোগ্রামে পাঠানোর জন্য নাসার তরফ থেকে এবার বেছে নেওয়া হয়েছে মোট ১৮ মাহাকাশচারীকে। এই ১৮ জনের মধ্যে রয়েছে রাজাও। এই তালিকায় রয়েছেন কয়েকজন মহিলাও। নাসার পক্ষ থেকে দ্রুতই এদের সকলকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।

গত বুধবারই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস এই ১৮ জন মহাকাশচারীর সঙ্গে দেশবাসীর পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “ভবিষ্যতের এই হিরোদের আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এরাই আমাদের ফের চাঁদে নিয়ে যাবেন”।

https://twitter.com/NASA/status/1336764293853810689

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে যে সম্ভবত ২০২৪ সালে চাঁদে পাড়ি দেবেন নাসার এই মহাকাশচারীরা। নাসা যে ১৮ জনকে চন্দ্র অভিযানের জন্য বেছে নিয়েছে, তাদের মধ্যে অনেকেরই মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে, কেট রুবিন্স ও ভিক্টর গ্রোভার নামে দুই মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে অ্যাস্ট্রনট কর্পে যোগ দেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি। প্রায় ১৮ হাজার প্রার্থীর মধ্যে থেকে বাছাই করা হয় তাঁকে। রাজা Iowa-র বাসিন্দা। মার্কিন বায়ু সেনার কর্ণেল ছিলেন তিনি। সেখান থেকেই এই অ্যাস্ট্রনমিক্যাল ইঞ্জিনিয়ার নাসায় যোগদান করেন।

RELATED Articles