ইফতারির পরোটা খেয়ে বি’ষ’ক্রি’য়া, অসুস্থ কয়েকশো, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, বাড়তে পারে অসুস্থদের সংখ্যা

সামনেই ঈদের পরব। চলছে রমজান মাস। রমজান মাসে আয়োজন করা হয়েছিল ইফতার (Iftar) পার্টির। সেই ইফতার পার্টির খাবার খেয়েই অসুস্থ বহু মানুষ। জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ইফতার (Iftar) পার্টির পরোটা খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। এই ঘটনায় অসুস্থদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অসুস্থদের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইফতার পার্টির পরোটা খেয়ে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠতে শুরু করেছে ইফতারির খাওয়া-দাওয়ায়। কিভাবে ইফতারের পরোটায় বিষক্রিয়া হলো তা প্রশ্নের মুখে।

স্থানীয় সূত্রে খবর, রমজান মাস চলছে, তাই গত রবিবার তমলুকের নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণচকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল কয়েকশো মানুষকে। ইফতারির (Iftar) খাবার হিসেবে ছিল বিভিন্ন ফল, পরোটা। সেসবই পরিবেশন করা হচ্ছিল আমন্ত্রিতদের।

জানা গেছে আমন্ত্রিতরা সকলেই ইফতারির পরোটা খেয়েছিলেন আর তাতেই বিপত্তি ঘটে। ইফতারির পর একে একে অসুস্থ হতে শুরু করেন কারো পেট ব্যথা কারো বমি কারোর মাথা ব্যাথা শুরু হয়। ইফতার পার্টিতে আসা বেশিরভাগ আমন্ত্রিতটাই অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থের সংখ্যাও বাড়তে থাকে।

ইফতারি (Iftar) খেয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে খেজুরবেড়িয়ার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আবার অনেকেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার পর্যন্ত শতাধিক মানুষ অসুস্থ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক সুকুমার দে ও বিডিও দীনেশ দে সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেডিকেল টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এই অঞ্চলটি তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে। তাই ঘটনার খবর পেয়ে অসুস্থদের দেখতে চান সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জিও।

চিকিৎসকদের তরফে বলা হয়েছে, ইফতারির (Iftar) পরোটা থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে। নন্দকুমারের একটি স্থানীয় দোকান থেকে ইফতারির পরোটা অর্ডার করা হয়েছিল সেই পরোটা খাবার পরেই অসুস্থ হতে শুরু করেন আমন্ত্রিতরা। প্রশ্নের মুখে সেই দোকান। সেই দোকানের পরোটা খেয়ে অসুস্থ হয়ে যাবার ফলে স্থানীয়রা খুব প্রকাশ করেছেন দোকান মালিকের বিরুদ্ধে। এ প্রসঙ্গে দোকান মালিকের কোন বক্তব্য পাওয়া যায়নি।

RELATED Articles