পুজোর আগে শক্তিক্ষয় ঘাসফুল শিবিরের, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শ’য়ে শ’য়ে কর্মীর

সামনেই পুজো। কিন্তু এর আগে শক্তি ক্ষয় হল তৃণমূলের। প্রায় একশো জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। বাঁকুড়ার খাতড়ার রাজপাড়া এলাকা থেকে কর্মীরা যোগ দিলেন বিজেপিতে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল।

কিছুদিন আগে শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে সেভাবে ভালো ফল করতে পারে নি বিজেপি। এর ফলে নিচুতলার কর্মীদের মধ্যে বেশ হতাশা তৈরি হয়েছিল। এরই মাঝে গতকাল, শুক্রবার বাঁকুড়ার খাতড়ার রাজপাড়া এলাকার এক দলীয় অনুষ্ঠানে এভাবে এতজন কর্মীর বিজেপিতে যোগ দেওয়া যে সংগঠন বেশ দৃঢ় করবে, তেমনটাই মত দলীয় নেতৃত্বের।

কী বলছেন দলবদল করা কর্মীরা?

দলে যোগ দেওয়া কর্মীদের কথায়, তৃণমূলের দুর্নীতির জেরে অতিষ্ঠ হয়েই তারা এই দলবদল করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের কথায়। “দলে থেকে দেখেছি। সেভাবে তো কিছুই উন্নয়নের জন্য কাজ হয় না। অনেক উন্নয়নের চেষ্টা করেছি। কিন্তু সবই ভাওতাবাজি”।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

এতজন কর্মীর একসঙ্গে দলবদল করার ঘটনায়  তৃণমূল নেতৃত্বের দাবী, “দলের তাতে কোনও প্রভাব পড়বে না। এগুলো সবই নাটক। বিজেপির এমনিতেও পায়ের তলার মাটি শক্ত নয়। এসব করে প্রচারে আসার চেষ্টা করে”।

আরও অন্যান্য খবর