স্ত্রী বাড়ি ফিরতে নারাজ, বউকে ঘরে ফেরাতে শ্বশুরবাড়িতে চোরের মতো সিঁদ কেটে ঢুকলেন স্বামী, তারপর যা করলেন… বিস্তারিত কমেন্টে

বউ বাড়ি ফিরতে চাইছিলেন না। সেই কারণে শ্বশুরবাড়িতে সিঁদ কেটে ঢুকলেন স্বামী। শুনে আপাতদৃষ্টিতে কোনও রোম্যান্টিক সিনেমা মনে হলেও, আদতে তা নয়। স্ত্রীর মানভঞ্জন নয়, বরং শ্বশুরবাড়িতে এম্মন চোরের মতো ঢুকে স্ত্রীকে ছুরি দিয়ে কো’পা’লে’ন স্বামী। এমন ঘটনায় আতঙ্কে ওই মহিলার বাপের বাড়ির সকলে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গোপালনগরে। জানা গিয়েছে, গোপালনগরের অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল বাগদা থানার কাশীপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের। তাদের দুটি সন্তান রয়েছে। কিন্তু অভিযোগ, স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন তাঁর স্বামী।

বাপের বাড়ি থেকে যাতে তিনি টাকা আনেন, তার জন্য জোর করা হত ওই মহিলাকে। এমনকি, এর জন্য মারধরও করা হত তাঁকে। এই অশান্তির কারণে মাস দুয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাগদায় বাপের বাড়ি চলে আসেন স্ত্রী। স্ত্রীকে ফেরানোর জন্য অনেকবার বলেছেন স্বামী। কিন্তু স্ত্রী ফিরতে চান নি।

এরপর গত ৬ ফেব্রুয়ারি মাঝরাতে নিজের শ্বশুরবাড়ি যান গৌতম। না দরজা দিয়ে নয়, বরং রান্নাঘরের সিঁদ কেটে ভেতরে ঢোকেন তিনি। সেই সময় রাতে জল খেতে উঠেছিলেন পায়েল। আচমকা স্বামীকে দেখে চমকে যান তিনি। সেই সময় স্ত্রীকে ছুরি দিয়ে আক্রমণ করেন গৌতম। নিজেকে বাঁচাতে গিয়ে  হাতে-পায়ে অস্ত্রের আঘাত লাগে পায়েলের। তাঁর চিৎকার শুনে পরিবারের বাকি উঠে আসেন। তা বুঝেই সেখান থেকে পালান গৌতম।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পায়েলকে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বাগদা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই গৌতমের খোঁজ করছে পুলিশ।

কী বলছেন পায়েল?

এই ঘটনায় পায়লে বলেন, “বাবার বাড়ি থেকে একাধিক বার টাকা নিয়ে স্বামীকে দিয়েছি। কিন্তু তার পরেও টাকার জন্য আমাকে মারধর করত। আমি আর সহ্য করতে পারিনি। তাই বাপের বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু গত ৬ তারিখ রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে ছুরি নিয়ে আমার উপরে চড়াও হয় ও। আমি এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছি। আমি চাই, স্বামীর শাস্তি হোক”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles