আর কিছুক্ষনের অপেক্ষা মাত্র, তারপরই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখী

চলতি বৈশাখে একদিকে চলছে করোনার দাপট অন্যদিকে গরমের অস্বস্তি। এই প্রচন্ড দাবদাহকে সাময়িক ঠান্ডা করতে দক্ষিণবঙ্গে আবার আসতে চলেছে কালবৈশাখী। প্রচন্ড গরমের জেরে রবিবার দুপুরে পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া ছোটনাগপুরের মালভূমিতে একাধিক শক্তিশালী মেঘপুঞ্জের দেখা মিলল। এই মেঘরাশি ক্রমশ দক্ষণ-পূর্ব দিকে এগিয়ে আসছে। যার ফলে আগামী কয়েকঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মেঘরাশির প্রাথমিক গতিবিধি থেকে অনুমান করা যাচ্ছে, আগামী ১ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার ওপর দিয়ে এই ঝড়ো বাতাস বয়ে যাবে। সন্ধ্যার দিকে দুর্যোগ পৌঁছবে পশ্চিম মেদিনীপুর, পুর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলির একাংশে। এরপর এই মেঘরাশি এগিয়ে গিয়ে আছড়ে পড়বে হাওড়া, কলকাতা, নদিয়া ও উত্তর ২৪ পরগনার জেলাগুলোতে। আরও রাতে কালবৈশাখিরও দেখা মিলতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে পুরুলিয়ার একাংশে দুর্যোগ শুরু হয়ে গেছে।

কালবৈশাখির জেরে বেশ কিছু জেলায় ঝোড় হওয়ার সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের কিছু জেলায় দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রপাতের সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে এই কালবৈশাখীর জেরে মানুষ এই দমবন্ধ করা গরম থেকে যে খানিক রেহাই পাবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও অন্যান্য খবর