হুগলি জেলার পরিস্থিতি বিবেচনা করে ইন্টারনেট ও কেবল টিভির পরিষেবা চালুর রায় দিল আদালত

গত রবিবার ১২ই মে থেকে চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনস্ত ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। আগামিকাল থেকে পুনরায় ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবা চালু হতে চলেছে সাম্প্রদায়িক সংঘর্ষ কবলিত হুগলি জেলাতে শনিবার হাইকোর্টে এমনই জানাল রাজ্য সরকার। যার জেরে এবার এই লকডাউনের গৃহবন্দি অবস্থাতেও একটু সুখের আলো দেখতে পেল সাধারণ মানুষ।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গত ১২ মেই থেকে ১৭ই মে অবধি হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় ইন্টারনেট ও কেবল টিভি বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। লকডাউনের চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙুর, হরিপাল, তারকেশ্বর, শ্রীরামপুর, উত্তরপাড়া, ডানকুনি, চণ্ডীতলা-সহ হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় রদ করে দেওয়া হয় ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবা।

কিন্তু লকডাউনের মধ্যে ইন্টারনেট পরিষেবাকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে কোর্টে মামলা করেন সৌমাভ মুখোপাধ্যায় নামে এক আইনজীবী। শুক্রবার সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখতে পারেননি সরকারি আইনজীবী। এরপরই শনিবার প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ভিডিয়ো কনফারেন্সিং এর মাধ্যমে রায় দেন। তারা জানান তেলেনিপাড়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তাই রবিবার থেকে সেখানে ইন্টারনেট ও কেবল টিভি পরিষেবার ওপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে পুনরায় পরিষেবা চালুর অনুমতি দেওয়া হলো।

RELATED Articles

Leave a Comment