যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্দল ও বামেদের জয়জয়কার, টিএমসিপি-র থেকে ভালো ফল এবিভিপি-র

বছর তিনেক পর ছাত্র সংসদের নির্বাচন হলেও বাম ও নির্দলেরই জয়জয়কার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এগিয়ে রয়েছে নির্দলও। তবে নতুন চমক এবিভিপি-র। এবছর প্রথম খাতা খুলেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের শাখাটি। কিন্তু রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপি নেমে গিয়েছে তৃতীয় স্থানে।

 

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবারের ছাত্র সংসদের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি আসন পেয়ে জয়ী হয়েছে ডিএসএফ। দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবিভিপি। বামেদের শাখা এসএফআই নেমে গিয়েছে তৃতীয় স্থানে। আর তৃণমূল ছাত্র পরিষদ পেয়েছে চতুর্থ স্থান। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে প্রতিবারের মতো জয়ী হয়েছে উই দ্য ইনডিপেনন্ডেন্ট (ডব্লুটিআই) দলটি। এই সংগঠনের সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তা সত্ত্বেও প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়ী হয়েছে ডব্লুটিআই। অন্যদিকে, দ্বিতীয় স্থান পেয়েছে এসএফআই। তৃতীয় স্থান পেয়েছে এসইউসিআই-র ছাত্র সংগঠন ডিএসও। আর রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি এই বিভাগেও রয়েছে চতুর্থ স্থানে।


উল্লেখ্য, বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়। এবারেই প্রথম কেন্দ্রীয় প্যানেলে প্রার্থী দেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তারপর এদিন বেলা ১২টা থেকে ভোট গণনা শুরু হয়। বিজ্ঞান বিভাগের গণনাই সবার আগে শেষ হয়। তারপর ইঞ্জিনিয়ারিং বিভাগের ফল ঘোষণা হয়। যদিও এখনও পর্যন্ত কলা বিভাগের গণনা শেষ হয়নি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর