শীঘ্রই ইস্তফা দিচ্ছেন বিজেপির দুই প্রভাবশালী বিধায়ক

এবারের বিধানসভা নির্বাচনে চারজন সাংসদকে বাংলায় প্রার্থী করেছিল বিজেপি। দু’জন জিতেছেন, দু’জন হেরে গিয়েছেন। দিনহাটা থেকে জয়ী প্রার্থী হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক ও শান্তিপুর থেকে জিতেছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।

শীঘ্রই ইস্তফা দিচ্ছেন বিজেপির দুই প্রভাবশালী বিধায়ক

এরপরই প্রশ্ন উঠেছিল যে কোন পদ বেছে নেবেন জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। একসঙ্গে বিধায়ক ও সাংসদের পদে থাকা যায় না। যে কোনও একটি পদ ছাড়তেই হবে। এরই মধ্যে গত শুক্রবার বিধানসভায় সকল জয়ী বিধায়করা শপথগ্রহণ করেন। কিন্তু এদিন দেখা মেলেনি জগন্নাথ বসু ও নিশীথ প্রামাণিকের। সেই থেকেই চলছিল বিস্তর জল্পনা।

আসলে, নিশীথ ও জগন্নাথ- দু’জনই যদি সাংসদ পদ ছাড়েন, তাহলে দুটি লোকসভা আসনে আবারও নির্বাচন হবে। তবে এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, একুশের নির্বাচনের ফল দেখার পর গেরুয়া শিবিরের অন্দরেই প্রশ্ন উঠছে, এই দুটি লোকসভা আসন কি আবার ভোট হলে ধরে রাখতে পারবে পদ্ম শিবির? কারণ ২০১৯-এর পর বাংলার পরিস্থিতি অনেকটা বদলেছে। কারণ মমতা জিতেছেন ২১৩টি আসনে। সেক্ষেত্রে এই বিষয়টিও ভাবাচ্ছে বিজেপি নেতৃত্বকে।

আবার নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার যদি বিধায়ক পদ ছেড়ে দেন, তাহলেও সেক্ষেত্রে দুটি বিধানসভা আসনে ফের ভোট হবে।

আরও পড়ুন- জল্পনার ইতি! বিধানসভার বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী

জানা গিয়েছে, সাংসদের পদেই থাকবেন এই দুই জয়ী বিজেপি নেতা। সেক্ষেত্রে বিধায়কের পদ ছাড়ছেন দুজনেই। খুব শীঘ্রই দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। এও জানা গিয়েছে, কলকাতায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে দিনহাটা ও শান্তিপিরে উপনির্বাচনের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এই বিষয়ে বিজেপির মত, কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সাংসদকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

RELATED Articles