গণতন্ত্রের মেরুদন্ডকে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার, ট্যুইট রাজ্যপালের

করোনা সংকটের মধ্যে বার বারই রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর সংঘাতের খবর সামনে এসেছে। রাজ্যপালের আসনে বসার পর থেকেই মুখ্যমন্ত্রীর সাথে বারংবারই নানা বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে তাঁর। সম্প্রতি তীব্র চিঠির সম্ভাষণ চলে দুজনের মধ্যে। মুখ্যমন্ত্রী ধনকড় বাবুর রাজ্যপাল পদের ক্ষমতাও মনে করিয়ে দেন ওই চিঠির মাধ্যমে। তারপর তার পাল্টা টুইট চলে ঘটনাটি ধামাচাপা পরে যায়। কিন্তু বিরোধের ইতি আর হল কি?

এবার কিছুদিন বাদে ফের নবান্নকে টুইট করে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লিখেছেন, এই সময় বিপর্যয়ের পরিস্হিতিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে করোনার মোকাবিলার আবেদন জানাচ্ছি।

রাজ্যপাল লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, বিরোধীপক্ষের ব্যবহার দেখে মনে হচ্ছে যেন শকুন ভাগাড়ে মৃতদেহের জন্য অপেক্ষা করছে’ এই মন্তব্যে আমি ব্যথিত। এখন আমাদের মাথার ওপর ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা। এইসময় যদি বাড়ির লোকেরাই নিজেদের মধ্যে এমন রাজনীতি করতে থাকে তবে এই সংকট কাটবে কি করে!

https://twitter.com/jdhankhar1/status/1255670934179966978?s=20

সঠিক আচরণ করতে বলে সংবাদমাধ্যমকে মমতা যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে তিনি উদ্বিগ্ন। তাঁর মতে সংবাদমাধ্যমকে রাজ্য সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ট্যুইটে রাজ্যপালের প্রশ্ন, সংবাদমাধ্যমকে কেন ভয় দেখানো হচ্ছে? সরকার কি কোনও কিছু গোপন করতে চাইছে? এই সময় তাদের কোনো কিছু গোপন করা শোভা পায় না। স্বাধীন সংবাদমাধ্যম হল গণতন্ত্রের মেরুদণ্ড। আর মেরুদণ্ড সোজা না রাখলে গণতন্ত্র হাঁটবে কি করে? তবে তাদের কেন চাপে রাখা হচ্ছে?

https://twitter.com/jdhankhar1/status/1255672650245959680?s=20

RELATED Articles

Leave a Comment