রাজ্যে ৩৫৬ ধারা লাগু? বিজেপির ফাঁদে পা দিল তৃণমূল!

শেষমেষ বিজেপির ফাঁদে পা দিয়েই দিল তৃণমূল। এরকমটাই এখন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেভাবে এখন নিজাম প্যালেস রণক্ষেত্র হয়ে রয়েছে তাতে রাজ্যপাল ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি টুইট করেছেন।

আর সেই টুইট থেকেই মনে করা হচ্ছে যে রাজ্যে ৩৫৬ ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়তো আর কয়েক সপ্তাহের অপেক্ষা! তিনি মমতা প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয়ে বলেছেন যেভাবে রাজভবন এবং নিজাম প্যালেসে তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছে তা মমতা সরকারের ব্যর্থতা! রাজ্যে ল’ অ্যান্ড অর্ডার বলে আর কিছু বাকি নেই আর মমতা সরকারের পুলিশ নীরব দর্শক হয়ে তৃণমূল সমর্থকদের তাণ্ডব দেখছে।এই মুহূর্তে কলকাতা পুলিশ মমতা সরকার এবং রাজ্য পুলিশকে গোটা ঘটনার দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন।

https://twitter.com/jdhankhar1/status/1394200914299211777

আজ সকালে ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র কে নারদ কান্ডে ধরে নিয়ে গিয়েছে সিবিআই। আর এর পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

https://twitter.com/jdhankhar1/status/1394199667869511680

বেলঘড়িয়া নিউটাউন কুলটি শহরের বিভিন্ন প্রান্তে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তৃণমূল কর্মীরা। নিজাম প্যালেস এর সামনে তৃণমূল কর্মীদের একটি বড় দল এসে পাথর ছুঁড়ছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। রাজ ভবন এর সামনে তৃণমূলের পতাকা হাতে প্রায় পঞ্চাশের উপর দলীয় সদস্য বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যজুড়ে শিকেয় উঠেছে কোভিড বিধি ও লকডাউন।

এমতাবস্থায় রাজ্যপাল যেকোনো সময় রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারেন। আমাদের সূত্র মারফত জানা গিয়েছে ঠিক এরকমটাই চেয়েছিল বিজেপি। যেভাবে ভোট-পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের খুন হতে হচ্ছে তৃণমূল সদস্যদের হাতে তার বদলা হিসাবেই বিজেপি অত্যন্ত সুনিপুণ কায়দায় এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RELATED Articles