দু’মাস আগেই হয়েছিল বিয়ে, ছুটি কাটিয়ে কাজে যোগ দিতেই কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা বাংলার জওয়ান, ফিরছে সিদ্ধান্তের কফিনবন্দি দেহ

মাত্র দু’মাস আগেই হয়েছিল বিয়ে। একুশ দিন আগেই যোগ দিয়েছিলেন কাজে। নতুন স্ত্রীকে কথা দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরবেন। কিন্তু এবার বাড়িতে ফিরবে তাঁর নিথর দেহ। গতকাল, শুক্রবার রাজৌরিতে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয় বছর পঁচিশের দার্জিলিংয়ের বিজনবাড়ির সিদ্ধান্ত ছেত্রীর দেহ। বাংলার জওয়ানের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

https://twitter.com/MamataOfficial/status/1654717175989686272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1654717175989686272%7Ctwgr%5E17932e0f7146ecde8c78eb8591194e5d1e3a7cb0%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fjawan-from-west-bengal-martyred-in-kashmir-fighting-terrorist%2F

দার্জিলিংয়ের বিজনবাড়িতেই জন্ম সিদ্ধান্ত ছেত্রীর। ছোটো থেকে সেখানে বেড়ে ওঠেন তিনি। ছোটো থেকেই সিদ্ধান্তের স্বপ্ন ছিল তিনি সেনাবাহিনীতে যোগ দেবেন। ২০১৯ সালে তাঁর স্বপ্ন সত্যি হয়। সে বছরই সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। খুব অল্প সময়ের মধ্যে পদোন্নতি হয় তাঁর। ২০২১ সালে প্যারা এসএফে নিযুক্ত হন।

কর্মজীবনে কিছুটা থিতু হওয়ার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন ওই যুবক। মাত্র দু’মাস আগেই বিয়ে হয়েছে সিদ্ধান্তের। গত ১৪ই এপ্রিল ছুটি কাটিয়ে কাজে যোগ দেন তিনি। সদ্যবিবাহিতা স্ত্রীকে কথা দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব তিনি ফের ফিরবেন। কিন্তু সেকথা আর রাখা হল না।

গত বৃহস্পতিবার পর্যন্তও স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা হয় সিদ্ধান্তের। কিন্তু এর পরদিনই যে এত ভয়ঙ্কর একটা সংবাদ পাবেন সিদ্ধান্তের সদ্যবিবাহিতা স্ত্রী, তা তিনি কল্পনাও হয়ত করেন নি। পরদিন অর্থাৎ শুক্রবার সিদ্ধান্তের পরিবারের কাছে দুঃসংবাদ যায়।

পরিবারকে জানানো হয় যে জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন সিদ্ধান্ত। আগামী সপ্তাহের শুরুতে সিদ্ধান্তের দেহ দার্জিলিংয়ের বাড়িতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। ছেলের মৃত্যু মানতে পারছে না ছেত্রী পরিবার। স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ সিদ্ধান্তের স্ত্রী।

RELATED Articles