উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত রাজ্য করা হোক, রাজ্য বিজেপি অমত প্রকাশ করলেও নিজের দাবীতে অনড় জন বারলা

উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত ঞ্চলে পরিণত করার প্রস্তাবের বিরুদ্ধে ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই পথে হাঁটতে নারাজ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবীতে এখনও অনড় তিনি।

আরও পড়ুন- বাবাকে তীব্র কটুক্তি ঋষির, তবুও লজ্জা নেই ‘বেহায়া’ শোভন চট্টোপাধ্যায়ের!

আজ, শনিবার আলিপুরদুয়ার চৌপথি এলাকায় নিজের সাংসদ কার্যালয়ের উদ্বোধনে এসে ফের এই প্রসঙ্গ তোলেন জন বারলা। তাঁর দাবী, দেশের গুরুত্বপূর্ণ এলাকা চিকেন নেক এলাকাকে সুরক্ষিত করতে হবে। এই কারণেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্যে পরিণত করা খুব প্রয়োজন। তিনি এও জানান যে এই দাবী উত্তরবঙ্গের জনসাধারণের। একবার ফের জন বারলার এই মন্তব্যকে নবিয়ে দলের অন্দরেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, জন বারলা-সহ আরও কিছু বিজেপি সাংসদ এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন, তাদের বোঝানোর চেষ্টা করবেন। এর পাশাপাশি জন বারলা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এই বিষয়টি তুলে ধরবেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, এই নিয়ে জলপাইগুড়িতে সম্প্রতি আলোচনা বৈঠক বসে। এরপরই এক নেপালি সংবাদমাধ্যমে জন বারলা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার প্রস্তাবে সমর্থন জানান। এরপরই নানান মহলে শোরগোল পড়ে যায়। তবে বিজেপির অনেকেই এই নিয়ে আপত্তি জানিয়েছে।

আরও পড়ুন- নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দের যোগ বিজেপির সভায়! মামলা নিরপেক্ষ থাকবে না, দাবী তৃণমূলের 

কিন্তু নিজের দাবী থেকে একচুলও সরতে রাজী নন বারলা। এমনকি, জাতীয় নিরাপত্তার কথা তুলে তিনি এই প্রস্তাবের সমর্থনের কথা বলছেন। বলে রাখি, একটা সময় চা বাগানের সঙ্গেই যুক্ত ছিলেন জন বারলা। ২০০৭ সালে তিনি অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সঙ্গে যুক্ত হন। এই সময় ডুয়ার্সের নানা আন্দোলনে তিনি নেতৃত্ব দিতেন। এরপর ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগ দেন।

RELATED Articles