বাংলা টেলিভিশন জগতে দিব্যজ্যোতি দত্ত একটি বেশ পরিচিত নাম। ‘দেশের মাটি’ ধারাবাহিকে কিয়ানের চরিত্রে বর্তমানে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর অভিনয়ে বেশ খুশি দর্শক। ধারাবাহিএ কিয়ান-নোয়ার প্রেমে এখন মজেছে দর্শক। কিন্তু হঠাৎই ছন্দপতন। পুরনো প্রেমিকার সঙ্গে ফের মাখো মাখো হলেন কিয়ান।
মুলত, দেশের মাটি একটি যৌথ পরিবারের কাহিনীকে অবলম্বন করে তৈরী হয়েছে, ছেলেদের বিদেশ থেকে দেশে ফেরার গল্প। এর মধ্যে রয়েছে আবার বাড়ি বিক্রি করে ছেলেদের বিদেশে চলে যাওয়া বাবা মা কে নিয়ে। এই ধারাবাহিকে দিব্যজোত্যি কিয়ানের চরিত্রে ও শ্রুতিকে নোয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন- বর্ষার দিনে প্রেমিকের আরও কাছাকাছি, বৃষ্টিতে ভিজে রোম্যান্সে মাতলেন অস্মিতা
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দিব্যজ্যোতি। প্রায়শই নানান ছবি পোস্ট করতে থাকেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই লকডাউনের কারণে শুটিং বন্ধ ছিল। তবে এখন আবার শুরু হয়েছে শুটিং। এরই মধ্যে পুরনো স্মৃতি হাতড়ালেন অভিনেতা। পোস্ট করলেন পুরনো ছবি।
সম্প্রতি, দিব্যজ্যোতি নিজের আগের ধারাবাহিক ‘চুনি পান্না’ থেকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা তাঁর দিকে গালে হাত দিয়ে বসে রয়েছেন, আর দিব্যজ্যোতি নিজে ব্যাজার মুখ করে অন্যদিকে চেয়ে রয়েছেন। ক্যাপশনে অভিনেতা লেখেন, “সত্য স্টুডিও থেকে”।
View this post on Instagram
আরও পড়ুন- নুসরত বিতর্কের মাঝে ফের বিতর্কে যশ, অভিনেতাকে ‘খাটের মেসি’ বলে ট্রোল নেটিজেনদের
তাদের পুরনো এই ছবি দেখে বেশ উচ্ছ্বসিত দিব্য়জ্যোতির অনুরাগীরাও। চুনি ও পান্না রসায়নও একসময় নজর কাড়ে দর্শকের। সেই স্মৃতিকেই ফের ফিরিয়ে আনলেন দিব্যজ্যোতি। পুরনো এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়। সকলেই সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স।





