বাবাকে তীব্র কটুক্তি ঋষির, তবুও লজ্জা নেই ‘বেহায়া’ শোভন চট্টোপাধ্যায়ের!

এতদিন সমস্ত বিষয়টা ছিল ত্রিভুজের মতো, শোভন চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার এর মধ্যে যুক্ত হল আরও একটি ভুজ, ঋষি চট্টোপাধ্যায়। হ্যাঁ, শোভন-রত্নার ছেলে। এবার সরাসরি বাবাকে আক্রমণ করলেন ঋষি। কথা বললেন বাবার ‘লাভ লাইভ’ নিয়েও। কিন্তু এরপরও যেন শিক্ষা হচ্ছে না ‘বেহায়া’ শোভনের।

আসলে, গতকাল, শুক্রবার দুপুর থেকেই ফের এক নতুন বিষয় নিয়ে মাঠে নামে শোভন-বৈশাখী। পুলিশ কমিশনারকে চিঠি দেন তারা। অভিযোগ, রত্না চট্টোপাধ্যায় নাকি তাদের হুমকি দিচ্ছেন। এই কারণে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধও জানান শোভন।

আরও পড়ুন- বিধানসভায় ‘অপ্রত্যাশিত’ হার বিজেপির, কারণ খুঁজতে এ মাসেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রাজ্য নেতাদের 

এরপর শোভন-বৈশাখী দুজনে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন। সেখানে শোভন দাবী করেন যে রত্না চট্টোপাধ্যায়  ও তাঁর বাবা-ভাই জোর করে নাকি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছেন। এবার স্বভাবতই প্রশ্ন ওঠে যে, যদি এমনটাই হবে, তাহলে এতদিন কেন চুপ ছিলেন শোভন? কেন আদালতের দ্বারস্থ হন নি? আর এখনই বা কেন হঠাৎ এমনটা মনে হল তাঁর? শুধু তাই-ই নয়, এই লাইভে এসে শোভন এমনও বলেন যে রত্না নাকি তাঁর বিরুদ্ধে ছেলে ঋষিকে ব্যবহার করছেন।

আরও পড়ুন-  নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দের যোগ বিজেপির সভায়! মামলা নিরপেক্ষ থাকবে না, দাবী তৃণমূলের 

এর পাল্টা জবাব দিয়ে ঋষি বলেন, “আমি ১৮ বছর হওয়ার পর আমার মা-বাবার বিচ্ছেদ হয়েছে। আমি জানি আমার বাবা-মাকে। তাই আমার ব্যাপারটা আমাকেই বিচার করতে দেওয়া হোক”। শুধু তাই-ই নয়, বাবাকে শোভন চট্টোপাধ্যায় সম্বোধন করে ঋষি বলেন যে শোভন চট্টোপাধ্যায় তাঁর ‘লাভ লাইভ’ নিয়েই ব্যস্ত। তাই সকলকে বোকা ভাবাত্র কোনও কারণ নেই।

আরও অন্যান্য খবর