WB Election 2021: ৯০ শতাংশেরও বেশি ভোট পাবে বিজেপি! তৃতীয় দফা নির্বাচনের আগে আত্মপ্রত্যয়ী নাড্ডা

কাল বাংলায় তৃতীয় দফা নির্বাচন। ইতিমধ্যে দুই দফা হয়ে গেছে। শাসক ও বিরোধী দুই শিবির‌ই বলছে সরকার তাঁরাই গড়ছে। তিন জেলার ৩১টি কেন্দ্রে কাল হবে ভোট গ্রহন। তার মধ্যেই চতুর্থ দফার ভোটের জন্য প্রচারে ঝড় তুলেছে বিজেপি। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র হয়ে রোড শো করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন রাজনীতির আঙিনায় নবাগতা পায়েল সরকারের হয়েও রোড শো করেন তিনি। আর বাবুল সুপ্রিয়’র সেই রোড শো থেকেই নাড্ডা দাবি করেছেন ৯০ শতাংশের বেশি ভোট পাবে বিজেপি l

আরও পড়ুন- গভীর রাতে লেকটাউন, কৈখালির বিজেপি কার্যালয়ে হামলা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, থানায় বিক্ষোভ গেরুয়া শিবিরের

নাড্ডা দাবি করেছেন তিন দফা ভোট হয়ে গেলেই আরও স্পষ্ট হয়ে উঠবে রাজ্যে বিজেপির অবস্থান। তবে দুই দফায় যা ভোট হয়েছে তাতে বিজেপি ৯০ শতাংশ ভোট পাবে বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৯০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের দিনেই বাংলায় নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারবেন। দিদি হার স্বীকার করেন নিন বলেও মন্তব্য করেছেন মোদী। যদিও মমতার পাল্টা দাবি নন্দীগ্রামে জিতছে তৃণমূলই। সোজাভাবে জানিয়েছিলেন তিনি নিজে থেকে আসন না ছাড়লে সেখানে কেউ আসতে পারবে না। 

RELATED Articles