এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়লেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। আজ হুগলির জনসভায় সারদা রোজভ্যালি কাণ্ডে মমতা বাবুল সুপ্রিয় এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম টেনে এনেছেন। সেই প্রসঙ্গে কিছুক্ষণ আগে ফেসবুকে বিস্ফোরক ভিডিও বার্তা দিয়েছেন বাবুল সুপ্রিয়। সেখানেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কে চ্যালেঞ্জ জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রমাণ করে দেখাতে হবে যে তিনি সারদা রোজভ্যালি কাণ্ডে এক টাকাও কারোর কাছ থেকে নিয়েছেন কিনা।
আরও পড়ুনঃ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এই দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী!
প্রায় ৮ মিনিটের ভিডিও বার্তায় বাবুলকে যথেষ্ট ক্ষিপ্ত মনে হয়েছে। তিনি দাবি করেছেন যে আসানসোলে কয়লা পাচার কান্ডে যেভাবে সিবিআই তৃণমূলের অনুগত দুষ্কৃতীদের ধরপাকড় করতে শুরু করেছেন সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের সাংসদ হিসাবে তার ওপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন। সেজন্যই প্রতিহিংসাবশত তিনি বাবুল সুপ্রিয়র নাম করেছেন।
আরও পড়ুনঃ ভোটের মধ্যেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে সৌরভ, সাক্ষাৎ করলেন বিজেপি প্রার্থীর সঙ্গে, শুরু জল্পনা
এছাড়াও বাবুল বলছেন যে তিনি আজ থেকে তিন বছর আগেই সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে প্রতি মাসে কয়লা পাচার কাণ্ডে ১৭ কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়। সেই সত্য এখন প্রায় সামনে চলে আসায় ক্ষিপ্ত হয়ে উঠছে তৃণমূল শিবির। সেই কারণেই বাবুল সুপ্রিয়র নামে অপবাদ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
এই ভিডিও পোস্ট করে বাবুল তৃণমূলের টিমের কাছে অনুরোধ জানিয়েছেন যে দয়া করে যেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ভিডিওটি দেখানো হয় এবং তিনি যেন পরবর্তীকালে প্রমাণ করেন যে বাবুল সুপ্রিয় সারদা রোজভ্যালি থেকে টাকা নিয়েছেন। আর যদি মুখ্যমন্ত্রী কথা প্রমাণ করতে না পারেন তবে বাবুল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানা গিয়েছে।





