দায়িত্ব থেকে পিছপা নয়! আন্দোলন চলবেই, এরই সঙ্গে চালু টেলিমেডিসিন পরিষেবা, ‘অভয়া ক্লিনিক’, বড় কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের

নিজেদের সহকর্মীর জন্য তাদের লড়াই এখনও অব্যাহত। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে জারি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। কিন্তু চিকিৎসকদের কী আর কর্তব্যের পথ থেকে সরে এলে হয়! সেই কারণেই এবার রোগীদের পরিষেবা দিতে চালু হচ্ছে বিশেষ কর্মসূচি। টেলিমেডিসিন পরিষেবা চালু করার ঘোষণা করা হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। এরই সঙ্গে চলবে স্বাস্থ্য শিবির- ‘অভয়া ক্লিনিক’।

আর জি কর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবী জানিয়ে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। নানান সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন এখনও জারি। প্রশাসনের তরফে তাদের বারবার কাজে ফেরার আবেদন করা হলেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড়। সহকর্মী ন্যায় বিচার না পেলে তারা কর্মবিরতির পথ থেকে সরে আসবেন না। তবে রোগীদের পরিষেবা দিতে কোনও খামতি রাখতে চাইছেন না তারা। সেই কারণেই বিশেষ এই কর্মসূচি।

চিকিৎসকদের কর্মবিরতির কারণে নানান হাসপাতালে পরিষেবায় সমস্যা হচ্ছে। অনেক রোগীই পরিষেবা না ফিরে যাচ্ছেন, এমন অভিযোগ উঠেছে বারবার। সেই অভিযোগ খণ্ডাতেই এবার টেলিমেডিসিন পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। ফোনের মাধ্যমেই এবার পরামর্শ নেওয়া যাবে চিকিৎসকদের।

জানা গিয়েছে, আজ, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই টেলিমেডিসিন পরিষেবা পাবেন রোগীরা। এর জন্য বেশ কিছু নম্বর দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। সেই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপ করলেই মিলবে পরিষেবা। শুধু তাই-ই নয়, আগামীকাল, রবিবার স্বাস্থ্য শিবির করবেন জুনিয়র চিকিৎসকরা যার নাম ‘অভয়া ক্লিনিক’।  

Juniors Doctors, R G Kar Case, telemedicine service, help, patients, Abhaya Clinic

সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত মিলবে চিকিৎসকদের পরামর্শ। প্রয়োজনীয় ওষুধের নামও বলে দেবেন তারা। টেলিমেডিসিন পরিষেবা পেতে নিচের নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপ করুন-

  • ৮৭৭৭৫৬৫২৫১
  • ৮৭৭৭৫৬৯৩৯৯
  • ৮৭৭৭৫৭৯৫১৭
  • ৬২৯০৩২৬০৭৯

আরও পড়ুনঃ সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য! পড়ুয়াদের বিক্ষোভে ধাক্কা ‘মদ্যপ’ সিভিক ভলান্টিয়ারের, পথ অবরোধ করে আন্দোলন, গ্রেফতার করবে পুলিশ?

তবে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচির তালিকা বেশ বড়। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে আগামী ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান করবেন তারা। এছাড়াও, ৪ সেপ্টেম্বর মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। ওই দিন দেশজুড়ে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সব বাড়ির আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর আবেদন জানানো হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। ন্যায় বিচারের দিকে তাকিয়ে গোটা দেশ।  

RELATED Articles