সর্ষের মধ্যেই ভূত? নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্তে অসন্তুষ্ট আদালত, কেন্দ্রীয় এজেন্সিকে তুমুল ভর্ৎসনা বিচারপতি সিনহার

Justice Amrita Sinha warned ED: যারা দুর্নীতির তদন্ত করছেন, তাদের মধ্যেই এবার দেখা গেল গাফিলতি। ফলে তদন্তকারীরাই এবার পড়লেন আদালতের তোপের মুখে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকদের একাংশকে তুমুল ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha warned ED)

আজ, বুধবার নিয়োগ দুর্নীতির একটি মামলার শুনানি ছিল আদালতে। সেই সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর ক্ষোভ বর্ষণ করেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন বিচারপতি সিনহা জানান, তদন্তের ক্ষেত্রে ইডি আধিকারিকদের যথেষ্ট গাফিলতি রয়েছে। আর সেই প্রমাণ রয়েছে আদালতের হাতে। এদিন ইডির আধিকারিকদের সতর্কও করেন বিচারপতি (Justice Amrita Sinha warned ED)

এদিন বিচারপতি বলেন, “আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন। আদালতের কাছেও বিভিন্ন তথ্য আসছে এবং রিলায়েবল সোর্স থেকেই সেই তথ্যগুলো আসছে। কিছু আধিকারিকের মধ্যে তদন্তে গাফিলতির প্রবণতা দেখা দিয়েছে। কাকে তদন্ত করা হবে, কাকে তদন্ত করা হবে না তা নিয়ে বাছবিচার করা হচ্ছে” (Justice Amrita Sinha warned ED)

তাঁর সংযোজন, “মনে রাখবেন, আদালতের নজরদারিতে তদন্ত চলছে। আমাদের কাছেও কিন্তু খবর আসছে। চূড়ান্তভাবে সতর্ক থাকতে বলুন আপনার অফিসারদের” (Justice Amrita Sinha warned ED)

আজ, বুধবার আদালতে সিবিআই ও ইডি নিয়োগ দুর্নীতি মামলায় মুখবন্ধ করা খামে রিপোর্ট পেশ করে। সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে জানান, “এই মামলার তদন্তে অন্যতম ব্যক্তি হলেন মানিক ভট্টাচার্য। তাঁকে লন্ডনের কথা বললে তিনি উত্তর দিচ্ছেন টোকিও। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে। তাই তাকে ঠিকমত জেরা করা যাচ্ছে না”। এদিন আদালতের থেকে আরও কিছুটা সময়ও চেয়ে নেন তিনি।

তবে বিচারপতি সিনহা এদিন স্পষ্ট জানিয়ে দেন, নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় মোটেই সন্তুষ্ট নন তিনি (Justice Amrita Sinha warned ED)। এদিন তিনি প্রশ্ন তোলেন, এই দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের স্যাম্পেল পরীক্ষা করার পরও তদন্ত কেন এগোচ্ছে না?

শুধুমাত্র ইডিই নয়, এদিন রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এই মামলায় আদালতে রাজ্যকেও নির্দেশ দিয়েছিল রিপোর্ট পেশ করার। কিন্তু রাজ্য তা করেনি। ফলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার আগামী শুনানি রয়েছে ৩০ জুলাই। এর মধ্যেই রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত (Justice Amrita Sinha warned ED)

RELATED Articles