কলকাতায় শুরু কালবৈশাখী, ভ্যাপসা গরম থেকে মুক্তি দক্ষিণবঙ্গবাসীর, ঝেঁপে নামল বৃষ্টি, সাবধানে থাকুন

গত কয়েকদিনে ভ্যাপসা গরমের জেরে নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর। এরই মাঝে আগামী ২৪শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গের নানান জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই ঘটনা ঘটল। কলকাতায় শুরু কালবৈশাখী।

৪০ থেকে কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে খবর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি। বৃষ্টির দাপট কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া ও দুই মেদিনীপুরে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি শুরু হয়েছে বলে খবর।

হাওয়া অফিসের তরফে জানানো হচ্ছে যে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। রবিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে ঝড়বৃষ্টির কারণে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা।

RELATED Articles