*কালীগঞ্জে বিজয়ের মিছিলেই মৃত্যুমিছিল! বোমায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্নার, অভিযোগের তির শাসকদলের দিকে*

কালীগঞ্জ: উপনির্বাচনে জয় মিলতেই শুরু হয়েছিল বিজয় উল্লাস। আর সেই আনন্দ মিছিল থেকেই ছোড়া হল বোমা, যার ফলে মৃত্যু হল এক নিষ্পাপ শিশুর। চতুর্থ শ্রেণির ছাত্রী, ছোট্ট তামান্না, মায়ের হাত ধরে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। আচমকা বোমার আঘাতে ছিটকে পড়ে একদিকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, তৃণমূল প্রার্থী আলিফা খাতুনের জয়ের পরে দলীয় কর্মীদের মিছিল থেকে বাম সমর্থকদের ঘরে ঘরে বোমাবর্ষণ শুরু হয়। অন্তত ৪০টিরও বেশি বোমা ছোড়া হয় বলে জানা যাচ্ছে। সেই বোমার একটি গিয়ে লাগে তামান্না ও তার মায়ের গায়ে। মেয়ে হারিয়ে শোকে পাথর পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন তামান্নার মা।

তিনি বলেন, “আমার মেয়ে কখনও হাত ছেড়ে যায় না। আজও আমার হাত ধরেই দাঁড়িয়েছিল। হঠাৎ বিস্ফোরণ হল, আমি একদিকে পড়ে গেলাম, ও একদিকে ছিটকে পড়ল। পরে দেখি আমার শরীর জ্বলছে, তারপর দেখি তামান্না মাটিতে পড়ে রয়েছে—নিশ্চল…।”

তামান্নার মা সরাসরি শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, “শুধু ওদের ভোট দিইনি বলেই এই শাস্তি?”

আরও পড়ুনঃ Jagan Mohan Reddy : বৃদ্ধকে গাড়ি চাপা! সিসিটিভি দেখে চমকে উঠল পুলিশ, জগন মোহন রেড্ডির বিরুদ্ধেই উঠল খু*নে*র অভিযোগ!

যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে দায় অস্বীকার করা হয়েছে। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেখতে হবে কেউ অতিরিক্ত উৎসাহে এমন কাজ করল, না কি তৃণমূলকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।”
এখন প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক ভোটের পর এভাবে বিরোধী ভোটারদের বাড়িতে হামলা কি রাজনীতির নামে সন্ত্রাস নয়?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles