রাজভবন বিজেপির দলীয় কার্যালয়, কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর

করোনা আবহে রাজ্যে তৃণমূল-বিজেপি তরজা কিছুতেই থামছে না। এ একে ঢিল ছুঁড়লে ও ওকে পাটকেল ছুঁড়ছে। এবার রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে চলছে টুইটের লড়াই। মুখ্যমন্ত্রীকে করোনা নিয়ে তথ্য গোপন করতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাতে রে রে করে রাজ্যপালকে আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। এমনকী রাজভবনে পাঁচ পাতার চিঠিও পাঠান স্বয়ং মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের দাবি, বিআর আম্বেদকরের সংবিধান মানছেন না রাজ্যপাল। প্রতিনিয়ত জনগণ দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী ও সরকারের মন্ত্রীদের অপমান করে চলেছেন রাজ্যপাল। এই নিয়ে এবার তিনি অপমানিত-এর থেকেও দুঃখিত বেশি।

এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাজ ও তাঁর জনপ্রিয়তাকে হিংসা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি রীতিমতো রাজভবনকে বিজেপির দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন। আর সেখানে বসেই রাজনীতি করছেন তিনি।’

এখানেই থেমে থাকেননি কল্যাণ। তিনি আরও বলেন, ‘রাজ্যপাল সরকারের সমালাচনা করতে পারেননা। ওনার এই সুবুদ্ধিটুকুও নেই। ওঁনার শুধু একটাই চিন্তা কীভাবে মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করা যায়। রাজনৈতিক চিন্তাভাবনায় ধর্ম বৈষম্য সৃষ্টি করে রাজ্যপাল নোংরামি করে বেড়াচ্ছেন।’ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়েছেন তাঁকে, রাজস্থান থেতে ভোটার কার্ড বদলি করে এই রাজ্যে নিয়ে আসুন, আর পরবর্তী ভোটে দাঁড়িয়ে লড়াই করুন, আপনার কী হালটা হয় আমরাও দেখতে চাই।

RELATED Articles

Leave a Comment