বিশেষ কারণবশত আজ হচ্ছেনা নারদ মামলার শুনানি! আপাতত জেল হেফাজতে‌ই ৪ হেভিওয়েট নেতা

অনিবার্য কারণবশত ঝুলে রইল নারদ কান্ডের শুনানি। আজ হচ্ছে না ৪ হেভিওয়েট নেতার ভাগ্য নির্ধারণ। শুনানি হতে পারে কাল।

আজ কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়েছে, বিশেষ কারণে আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। আর সেই কারণবশত হাই ভোল্টেজ নারদ মামলার শুনানি আজ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য স্থগিত র‌ইল। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। তবে হঠাৎ করেই এমন স্পর্শকাতর’ মামলা বন্ধ হয়ে যাওয়া বেশ অনভিপ্রেত বলেই মত প্রকাশ করছেন আইনজ্ঞ  মহল। বিশেষ করে হাই কোর্টের ওয়েবসাইটে দেওয়া অতি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি রহস্যের উদ্রেক করেছে অনেকের মনে।

কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে রাজ্য রাজনীতি চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ও শোভন চট্টোপাধ্যায়দের জেল হেফাজতের মেয়াদ বাড়ল আর‌ও একদিন।

তবে সূত্র মারফত খবর, হাই কোর্টের অন্য কোনও বেঞ্চে আজ‌ই নারদ মামলার শুনানি হোক, এমন আবেদন করার সম্ভাবনা রয়েছে ধৃতদের আইনজীবীদের তরফে। সেইক্ষেত্রে অভিযুক্তদের আইনজীবীদের করা আবেদন গৃহীত হয়ে দুপুর ২টোর পর শুনানি হয় কি না, সেটাই এখন দেখার।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও  বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বুধবার হয় নারদ মামলার দ্বিতীয় শুনানি।

সেই শুনানি বিশেষত, সিবিআইয়ের হাতে ধৃত ২ মন্ত্রী-সহ রাজ্যের ৪ হেভিওয়েট নেতার জামিনে যে স্থগিতাদেশ জারি করেছিল উচ্চ আদালত, তা খারিজের আবেদন নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। পাশাপাশি, মামলার গুরুত্ব এবং নিরাপত্তার কথা মাথায় রেখে তা অন্যত্র সরানো নিয়েও সিবিআইয়ের আবেদনটিও শোনার কথা ছিল বিচারপতিদের।  কিন্তু আজ হঠাৎ করেই বাতিল হল শুনানি। যার ফলে সৃষ্টি হল বেশ কিছুটা অনিশ্চয়তার। ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বেড়ে গেল একদিন।

RELATED Articles