‘সুদীপ তো বড় শাহজাহান’, তৃণমূল সাংসদের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনলেন কুণাল, হঠাৎ কী হল এমন?

বৃহস্পতিবার রাত থেকেই চর্চার মধ্যে রয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন রাতেই একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন তিনি। এরপর গতকাল, শুক্রবার বিকেলে তিনি জানিয়ে দেন তৃণমূলের মুখপাত্র ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদে আর থাকতে চাইছেন না তিনি। আর এমন আবহে এবার উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনলেন কুণাল।

কী ঘটেছে ঠিক ঘটনাটি?

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। জানা গিয়েছে, এদিন উত্তর কলকাতায় দলের এক সাংগঠনিক বৈঠকে ডাক পান নি কুণাল ঘোষ। কিনু সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন তাঁকে ডাকা হল না? সেই প্রশ্নের জবাব দিয়ে কুণাল বলেন, “আমি দেখতে খারাপ। সেই জন্য। সুদীপদাকে (সুদীপ বন্দ্যোপাধ্যায়) দেখতে সুন্দর। শাহজাহান টাইপ চেহারা। বড়-সড় শাহজাহান। ওকে দেখতে সুন্দর, আমাকে দেখতে খারাপ। ওঁর কাছে যাঁদের অসুবিধা হয়, যে কর্মীরা বঞ্চিত বলে মনে করেন… তাঁরা যাঁদের কাছে যান, তাঁদের মধ্যে একজন আমিও পড়ে যাই। সেই জন্য রাগের চোটে ডাকেননি”।

তাঁর এহেন মন্তব্যের পরই এবার আজ, শনিবার সকালেই আরও এক বোমা ফাটালেন কুণাল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ আনলেন তিনি। শুধুই অভিযোগই নয়, তিনি এও হুঁশিয়ারি দেন যে কেন্দ্রীয় এজেন্সি যদি এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেয়, তাহলে তিনি আদালতে যাবেন।

কী অভিযোগ কুণালের?

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে কুণাল লিখলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর তরফে অ্যাপলো হাসপাতালে, ভুবনেশ্বরে দেওয়া টাকার বিষয়ে তদন্ত করতে হবে। তিনি যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে বা তার পক্ষ থেকে হাসপাতালে দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করা উচিত। যদি এটি সত্যে প্রতিষ্ঠিত হয়, তবে এটি কয়লা কেলেঙ্কারির সাথে সম্পর্কিত হতে পারে এবং আরও তদন্তের জন্য ব্যানার্জিকে (সুদীপকে) গ্রেপ্তার করা উচিত।  যদি এজেন্সিগুলি এটি এড়াতে চেষ্টা করে, তাহলে এই বিষয়ে তদন্তের জন্য আমি আদালতে যাব”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1763794556007698838?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1763782673254989988%7Ctwgr%5E7a8943ccfe20a3896d03f6540cd97fe098d5df0d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fwest-bengal%2Fkunal-accused-sudip-of-major-corruption-warning-to-go-to-court%2Ftid%2F124323

প্রসঙ্গত, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ক্ষোভ কুণালেরই প্রথম নয়। এর আগে তৃণমূল বিধায়ক তাপস রায়কেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ জারি করতে দেখা গিয়েছে। তাপস রায় বরানগরের বিধায়ক হলেও উত্তর কলকাতার রাজনীতির সঙ্গে তিনি ভালোমতোই জড়িয়ে। এবার সুদীপের বিরুদ্ধে কুণাল মুখ খোলায় তিনি কুণালের পাশে দাঁড়িয়েছেন। তবে লোকসভা নির্বাচনের মুখে ঘাসফুল শিবিরে এমন দ্বন্দ্ব বেশ অস্বস্তিতেই যে ফেলবে শীর্ষ নেতৃত্বকে, তা আর বলার অপেক্ষা রাখে না।  

RELATED Articles