‘মুখ্যমন্ত্রী সংবেদনশীল হয়ে নিয়োগ করতে চাইছেন, বিরোধীরা আন্দোলনকারীদের ব্যবহার করছে’, পুজোর সময় চাকরিপ্রার্থীদের উদ্দেশে বিশেষ বার্তা কুণালের

শুরু হয়ে গিয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো (Durga Puja)। রাস্তায় নেমেছে মানুষের ঢল। মণ্ডপে মণ্ডপে চলছে ঠাকুর দেখা। কিন্তু এই আবহেও চাকরিপ্রার্থীরা নিজেদের জায়গা থেকে সরে আসেন নি। আন্দোলন জারি রেখেছেন তারা। এবার তাদের উদ্দেশে পুজোর সময় বিশেষ বার্তা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে না জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর। গ্রেফতারও হয়েছেন অনেকেই। জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ শানাতে ছাড়ে নি শাসক দলকে। আর এর জেরে কার্যত কোণঠাসা তৃণমূল। এদিকে পুজোর সময়ও নিজেদের আন্দোলন জারি রেখেছেন চাকরিপ্রার্থীরা।

এম পরিস্থিতিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, “পুজোর সময় আপনারা পরিবারের সঙ্গে সময় কাটান”। তিনি বলেন, “স্কুল সার্ভিস কমিশনের হাতে নতুন করে কিছু করার নেই। কমিশন নতুন করে নিয়োগ করার জন্য প্রস্তুত রয়েছে  একবার যদি আদালত নির্দেশ দেয়, তবে আমাদের নিয়োগ শুরু করা হবে। শুধুমাত্র আদালতের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছি। যারা ধর্না মঞ্চে আন্দোলন করে চলেছেন, তাদের আমি অনুরোধ করছি, আপনারা পরিবারের সঙ্গে সময় কাটান। দোষীদের শাস্তি হবে। সঠিক সময়ে নিয়োগ শুরু করা হবে”।

আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের। শাসক দলকে নানানভাবে আক্রমণ করা হয়েছে বিরোধী শিবিরের তরফে। এবার বিরোধীদেরও কটাক্ষ শানিয়েছেন কুণাল ঘোষ।

তাঁর কথায়, “বর্তমানে যে জট সৃষ্টি হয়েছে, বিরোধীরা কখনোই চায় না তা কাটুক। মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চাইছেন আর বিরোধীরা চাইছে যাতে আন্দোলন চলতেই থাকে। আসলে ওদের কথা শোনে না মানুষ। তাই আন্দোলনকারীদের মঞ্চ ব্যবহার করতে চাইছে”।

কুণালের সংযোজন, “এটা কোন রাজনৈতিক বিষয় নয়। মুখ্যমন্ত্রীর সংবেদনশীল হয়ে নিয়োগের চেষ্টা করে চলেছেন। শিক্ষামন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চেষ্টায় লেগে রয়েছে আর বিরোধীরা চাইছে কেবল রাজনৈতিক ফায়দা তুলতে। এটা অনুচিত”।

RELATED Articles