মাছই বদলে দিল ভাগ্য! ধরা পড়ল ১৯ কেজির ভেটকি, জালের মধ্যে গুপ্তধনের খোঁজ পেলেন পরিমলবাবু

Bhetki Fish changed the fate of Fisherman: মাছের পেটে সোনা পেয়ে ভাগ্য বদলে গেছিল জেলের। এমন গল্প সকলের জানা। এবার মাছ পেয়ে ভাগ্য ঘুরল এক মৎস্যজীবীর। অনেকদিন ধরেই নদীতে জাল ফেলে তেমন মাছ ধরা পড়ছিল না। তাতে মাথায় হাত পড়ার জোগাড় হয়েছিল পরিমল বাবুর। কিন্তু এবার জালে ধরা পড়লো বিশাল আকার একটি মাছ। যেই মাছ পরিমল বাবুর ভাগ্য বদলে দিল (Bhetki Fish changed the fate of Fisherman)

ভাগীরথী নদীতে জাল ফেলে ভাগ্য বদল পরিমল বারুইয়ের। সেই জালেই ধরা পরল ১৯ কেজি ওজনের বিশাল আকার ভেটকি। জানা গিয়েছে মঙ্গলবার ভোরে শ্যামপুরের শিবগঞ্জ এলাকার ভাগীরথী নদীতে জাল ফেলেন পরিমল বারুই (Bhetki Fish changed the fate of Fisherman)। পরে পরিমল বাবু স্থানীয় মাছের আড়তে মাছটি নিয়ে গেলে সেখানে ৬৬০ টাকা কেজি দরে মাছটিকে কিনে নেন। ৬৬০ টাকা কেজি দরে গোটা মাছটির দাম হয় প্রায় ১২ হাজার। ১২ হাজারে বিক্রি হয় ওই মাছটি।

কিছুদিন আগে মাছের পেটে পাওয়া গেছিল গুপ্তধন। গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন পাকিস্তানি এক মৎস্যজীবী। তাঁর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ক্রোকার মাছ। ওই মাছ ধরাতেই কোটিপতি হয়েছেন তিনি (Bhetki Fish changed the fate of Fisherman)। পাকিস্তানি মৎস্যজীবী হানিফ কাটিয়ার ও তার সঙ্গীদের জালে ধরা পড়েছে প্রায় ৩ হাজার ক্রোকার মাছ। এর মূল্য প্রায় কয়েক কোটি টাকা।

পাকিস্তানি সংবাদপত্র ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, “ইব্রাহিম কোস্টাল মিডিয়া সেন্টারের মুখপাত্র কামাল শাহ জানিয়েছেন যে হানিফ এবং তাঁর সঙ্গীরা ঠাট্টা জেলায় অবস্থিত কেটি বান্দর বন্দরের কাছে বিরল প্রজাতির ক্রোকার মাছ ধরেছে। এই মাছের মূল্য কোটি টাকার বেশি” (Bhetki Fish changed the fate of Fisherman)

মাছ ধরতে এসে ভাগ্য বদলে যেতে পারে কখন তা কেউই বলতে পারেনা। কখনো বিরল প্রজাতির কোনো মাছ বা আবার কখনো মাছের পেটের গুপ্তধন এসব মৎস্যজীবীদের এক নিমেষে ভাগ্য বদল করে দিতে সক্ষম (Bhetki Fish changed the fate of Fisherman)। এমন গল্পও আমরা ছোটবেলা থেকে বহু শুনে এসেছি তবে এসব গল্প এখন বাস্তব জীবনেও ঘটছে। কেউ বড় কোনো অঙ্কের টাকা পাচ্ছেন আবার কেউ পাচ্ছেন নিত্যদিনের আয়ের থেকে বেশি কিছু টাকা। এবার ১৯ কেজি ভেটকি মাছ বিক্রি করে মৎস্যজীবী পরিমল বাবু তার ভাগ্য বদলে দিলেন।

RELATED Articles