‘অভিনয় নয়, তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পুরস্কার’, পদ্মভূষণ পাওয়া নিয়ে মিঠুনকে কটাক্ষ কুণালের

ফের একবার প্রকাশ্যেই অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেন্দ্রের তরফে পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তাঁর সেই সম্মান পাওয়া নিয়েই এবার তোপ দাগলেন কুণাল। তাঁর দাবী, অভিনয়ের জন্য কিন্তু পুরস্কার পাচ্ছেন না মিঠুন।

কী বললেন কুণাল?

নিজের এক্স হ্যান্ডেলে মিঠুন চক্রবর্তীর পদ্ম পুরস্কার পাওয়া নিয়ে তোপ দাগেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে 2014র পর যেকোনো সময় পেতেন। এখন এটা @AITCofficial এর সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1750576806930059747?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1750576806930059747%7Ctwgr%5E214a07a3d4a83df1113ed7a102d9733290a44daa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fkunal-ghoshs-reaction-on-mithun-chakraborty-padmabhushan%2F

বলে রাখি, এর আগে ‘প্রজাপতি’ ছবি নিয়েও বিতর্কে জড়ান কুণাল ও মিঠুন। সেই ছবি স্থান পায়নি নন্দনে। তা নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দাবী করেছিলেন যে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা বলেই তাঁর ছবি নন্দন থেকে ব্রাত্য। সেই নিয়ে কুণাল পাল্টা মন্তব্য করেছিলেন, “বিজেপি করতে এসেই তৃণমূল-বিজেপি, বিজেপি-সিপিএম এসব দেখছেন। এর বাইরেও যে একটা সমাজ আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। তাঁদের নিজস্ব কিছু টেকনিক্যাল বিষয় আছে। এগুলো তো দিলীপবাবু জানেন না! দিলীপবাবু শুধু জানেন গোয়াল, সেই গোয়ালের গরুর দুধ থেকে সোনা”।

কুণালের মন্তব্যের পাল্টা মিঠুন বলেছিলেন, “ছবি ভাল চলছে, এটা খুশির খবর। তাই কাউকে কোনওরকম ব্যক্তিগত আক্রমণ নয়। তবে হ্যাঁ, কেউ ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন, দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে”।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের মঞ্চে তাঁর ঝাঁঝালো সংলাপ দিয়ে গেরুয়া যাত্রা শুরু করেন তিনি। তবে ভোটে বিজেপির ভরাডুবির পর মিঠুনকে সেভাবে রাজনীতিতে দেখা যায়নি। তবে পঞ্চায়েত ভোটের আগে ফের সক্রিয় হন তিনি। এই দাবী করেছিলেন যে তৃণমূলের অনেক নেতাই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। আর এবার লোকসভা নির্বাচনের আগেও ফের নতুন করে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মিঠুন।

RELATED Articles