প্রচারে বাধা দিতে কারসাজি, তৃণমূল নেতাদের গ্রেফতার করতে NIA-কে তালিকা দিয়েছে বিজেপি, ভোটের আগে গেরুয়া শিবিরকে নিশানা কুনালের

লোকসভা নির্বাচনের আগে এনআইকে তৃণমূল নেতাদের গ্রেফতারির তালিকা দিয়েছে বিজেপি এমনই দাবি কুনাল ঘোষের। এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ট্যাগ করেন কুনাল ঘোষের (Kunal Ghosh) ওই পোস্টে। কুণালকে পাল্টা জবাব দেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, “২ জন বিজেপি নেতা নিউটাউনে এসপি ডি আর সিংয়ের বাসভবনে গোপন বৈঠক করেন। নিজাম প্যালেসেও তাঁর সঙ্গে দেখা করেন বিজেপি নেতারা। একটি তালিকা দেওয়া হয়। কোন কোন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করতে হবে, কাকে তলব করতে হবে, সে সম্পর্কিত একটি তালিকা দেওয়া হয়।”

কুনাল ঘোষের (Kunal Ghosh) দাবী সত্যি নাকি মিথ্যে এনআইএ-কে ট্যাগ করে সে প্রশ্ন করেছেন কুনাল ঘোষ। তিনি আরও দাবি করেন, “আগামিকাল (শনিবার) এনআইএ তল্লাশি করবে। বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও মনে হচ্ছে।”

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিপাকে ফেলার চেষ্টা করছে বিজেপি, সে অভিযোগ বহু পুরনো। তবে লোকসভা নির্বাচনের আগে আরও একবার এই জল্পনা উসকে দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। এই ইস্যুতে সরফ হয়েছেন তৃণমূলের নেতারা। আজ দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন তৃণমূলের পাঁচ প্রতিনিধি দল।

https://twitter.com/KunalGhoshAgain/status/1773652668059431216?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1773652668059431216%7Ctwgr%5E173c7a0c654e911785dfebe7be225d87b8032d4b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fnia-is-planning-for-arrest-some-tmc-workers-according-to-list-given-by-bjp-claims-kunal-ghosh%2F

কলকাতা সহ কৃষ্ণনগরের চার জায়গায় মহুয়া মৈত্রর বাড়িতে তল্লাশি, হাজিরার নোটিস বিজেপির কারসাজি। লোকসভা ভোটের প্রচারে বাধা দিতেই বিজেপির এমন কার সাজি বলেও মনে করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কিছুদিন আগে কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে গ্রেফতারির আশঙ্কায় মুখ খুলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)

ভোটের আগে বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেতাদের গ্রেফতারির তালিকা তৈরি নিয়ে অভিযোগ করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তার প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এতদিন তো বলতেন শুভেন্দু, সুকান্তর নির্দেশ দিত। আর তার পর তল্লাশি হত বলত। ভাঙা রেকর্ডের মতো বাজাত। তাহলে এখন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করেছেন? সুকান্তর সঙ্গে চা খেয়েছেন? নাকি তিনজনে মিলে গিয়েছেন? ব্যাপার বোঝা যাচ্ছে না। কুণাল ঘোষ (Kunal Ghosh) একজন সাংবাদিক। বিভিন্ন জায়গার খবরাখবর রাখেন। জেনেশুনেই নিশ্চয়ই বলেছেন। অভিনন্দন।”

RELATED Articles