আর জি কর কাণ্ডে তলব করেছিল পুলিশ, আজ লালবাজার যাচ্ছেন চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী, সঙ্গে চিকিৎসক মিছিলও

আর জি কর কাণ্ডে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব করেছিল লালবাজার। গতকাল, রবিবারই তাদের হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। তবে তারা গতকাল হাজিরা দেন নি। আজ, সোমবার তারা লালবাজার যাচ্ছেন বলে খবর।  

আর জি কর কাণ্ডে এবার লালবাজারের তলব সাড়া চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। আজ তলবের নোটিশে লালবাজার যাবেন তারা। জানা গিয়েছে, তাদের সঙ্গে লালবাজার যাবেন তাদের সতীর্থ চিকিৎসকরাও। মিছিল করে যাবেন তারা। দুই চিকিৎসককে লালবাজারে পৌঁছে দিয়ে মেডিক্যাল কলেজের সামনে অবস্থান করবেন তারা। দুই চিকিৎসকের ফিরে আসা পর্যন্ত মিছিলে যোগ দেওয়া চিকিৎসকরা সেখানেই থাকবেন বলে খবর।   

সূত্রের খবর, চিকিৎসক কুণাল সরকার ও চিকিৎসক সুবর্ণ গোস্বামী নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ভুল তথ্য প্রকাশ করার কারণে দুই চিকিৎসককে তলব করা হয়েছিল বলে খবর। ৩৫ বিএনএস ধারায় অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠানো হয় তাদের। লালবাজার সাইবার ক্রাইম এই নিয়ে অভিযোগ করেছে বলে জানা গিয়েছে।

এই তলবের বিষয়ে চিকিৎসক কুণাল সরকার জানিয়েছিলেন, তিনি এই মুহূর্তে কলকাতায় নেই। সোমবার ফিরবেন তিনি। এরপর আইনি পরামর্শ নেবেন। তিনি জানান, তাঁর মতামতও তিনি জানিয়েছেন। তাঁর কথায়, যদি তলব যুক্তিসঙ্গত মনে হয়, তাহলেই তিনি হাজিরা দেবেন।

অন্যদিকে, সুবর্ণ গোস্বামী এই তলব প্রসঙ্গে জানিয়েছিলেন, তিনি তদন্তের জন্য সবরকম সহযোগিতা করতে রাজি। তবে তাঁর দাবী, তিনি কোনও পরিচয় প্রকাশ বা কোনও ভুল তথ্য প্রকাশ করেন নি।

এদিকে, আবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও লালবাজার তলব করে। তাঁর বিরুদ্ধেও মৃতা তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ করা হয়েছে। শুধু তাই-ই নয়, আর জি করে ভাঙচুর কাণ্ডে DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায়-সহ এসএফআই ও ডিওয়াইএফআই-এর ৭ জন নেতা-নেত্রীকে তলব করেছে পুলিশ। বুধবার রাতে আর জি কর মেডিক্য়াল কলেজের বাইরে ব্য়ারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে বৃহস্পতিবার ভাঙচুরের যাবতীয় দায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং বিজেপির ওপর চাপানোর চেষ্টা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

RELATED Articles