গত এক বছরে  শিলিগুড়ি সমস্ত বস্তি এলাকায় শক্তি বাড়িয়েছে বিজেপি! জেতা আসন নিয়ে আশঙ্কায় বামেরা

শিলিগুড়িতে এবার গুরু-শিষ্যের লড়াই।  আসন্ন বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে একদা রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যেরর বিরুদ্ধে লড়তে নামছেন পোড় খাওয়া বাম নেতা শঙ্কর ঘোষ। ২০১৬ বিধানসভা ‌নির্বাচনে শিলিগুড়িতে  জেতেন অশোক ভট্টাচার্য। ১৯৯১ থেকে ২০০৬ পর্যন্ত টানা এই আসনে ৪ বারের বিধায়ক ছিলেন তিনি। ২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের  রুদ্রনাথ ভট্টাচার্যের কাছে হেরে যান তিনি। তবে ২০১৬ নির্বাচনে ফের যুদ্ধে জিতে ফেরেন তিনি। তবে হাতেগোনা ক’মাস আগে দলবদলের জোয়ারে আচমকা শিলিগুড়ির দাপুটে সিপিএম নেতা শঙ্কর ঘোষ বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই বদলে যায় সমীকরণ। যদিও শঙ্করকে দলেও নেওয়ায় এলাকায় কিছু কর্মী ক্ষোভও প্রকাশ করেন। তবে সেসবে গুরুত্ব দেয়নি গেরুয়া শিবির।

আরও পড়ুন – নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!

আর শঙ্করের দলবদলেই সমীকরণ বদলে যায় দুটো দলের। শক্তি বাড়ায় বিজেপি শক্তিহীন হয় বামেরা। নেপথ্যে শিলিগুড়ির বস্তি এলাকায় ভোটব্যাঙ্ক। এই অঞ্চলে প্রায় ৩৫ শতাংশ বস্তি এলাকায় ভোট রয়েছে। বিগত নির্বাচনগুলিতে এই ভোটব্যাঙ্ক ঝুঁকে থাকত বামেদের দিকে। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। গত এক বছর ধরে  শিলিগুড়ি সমস্ত বস্তি এলাকায় প্রভাব বাড়িয়েছে বিজেপি। ফলে এই ভোটব্যাঙ্ক এবার গেরুয়া শিবিরে যাবে বলে আশঙ্কা করছেন বাম নেতারা। তবে প্রকাশ্যে এখনও কিছুই বলেননি তারা। এই আসনে জেতার বিষয়ে এখনও আশাবাদী সিপিএম।

আরও অন্যান্য খবর