রানিমা নাকি স্বর্গের কোনও দেবী? নতুন রূপে সকলকে আবিরে রাঙালেন দিতিপ্রিয়া

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘করুণাময়ী রানী রাসমনি’। এই ধারাবাহিকের মূল চরিত্র হলেন রানিমা ওরফে দিতিপ্রিয়া রায়। খুব কম বয়সেই রানী রাসমনির মতো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে বেশ সাবলীলভাবেই অভিনয় করে চলেছে সে। কিশোরী থেকে শুরু করে এখন বয়স্কা রানিমা, সব বয়সেই তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন দিতিপ্রিয়া।

দিতিপ্রয়ার অভিনয়ের জয়জয়কার সর্বত্র। অনেক ছোটো থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে। খুব সহজেই অভিনয়ের মারপ্যাঁচ রপ্ত করেছেন তিনি। টেলিভিশন ছাড়াও বড় পর্দায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। এমনকি, সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন তিনি।

আরও পড়ুন- ড্রাইভারের আসনে বসলেন অন্বেষা, পাশে বসল কে? গান চলল ‘এই পথ যদি না শেষ হয়’

রিল লাইফের দিতিপ্রিয়া ও রিয়েল লাইফের দিতিপ্রিয়ার মধ্যে কিন্তু বেশ তফাৎ রয়েছে। শান্তশিষ্ট রাশভারী চরিত্রের রানিমা কিন্তু বাস্তব জীবনে খুবই ছটপটে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের ছবি শেয়ার করেন তিনি। তাঁর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

সম্প্রতি, দিতিপ্রিয়ার কিছু ভিডিও বশ ভাইরাল হয়েছে। রানিমার বেশ ছেড়ে দিতিপ্রিয়া ধরা দিয়েছেন একেবারে অন্য রূপে, স্বর্গের দেবীরূপে। ‘সজনী সজনী রাধিকালো’ গানের সঙ্গে আবির উড়িয়ে এক মোহময়ী পরিবেশের সৃষ্টি করেছেন তিনি। এই ভিডিও তিনি শেয়ারও করেছেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

আরও পড়ুন- ব্ল্যাক পোশাক পরে হাতে ‘ব্ল্যাক লেডি’, প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন শুভশ্রী

দিতিপ্রিয়ার এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছে তাঁর অনুরাগীরা। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতে অনুরাগীরা দিতিপ্রিয়ার রূপের সঙ্গে সঙ্গে তাঁর নাচেরও প্রশংসা করেছেন।

RELATED Articles