সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই একটু একটু করে চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিনের মধ্যে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।
আজ, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে রাজ্যজুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ ও ১২ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। ওড়িশা ও রাজস্থানে তিনটি ঘূর্ণাবর্ত আছে। ফলে উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভবনা আছে।
সপ্তাহান্তে সকাল ও সন্ধ্যেতে আবহাওয়া মনোরম থাকবে। বিকেলের পরে ঠান্ডা হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই পারদ চড়বে। দোলের আগে আরও বাড়বে তাপমাত্রা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার