WB Election 2021: ফের অভিনবত্ব! জনসংযোগ বাড়াতে এবার ট্রেনে চেপে ভোটের প্রচার সারলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

সত্যিই তাঁর তুলনা হয় না। তিনি যে জনসাধারণেরই একজন, তা তিনি বারবার প্রমাণ করেছেন। চুঁচুড়াবাসীদের জন্য তো তিনি যেন এখন পাশের বাড়ির মেয়েটি। জনসংযোগ আরও দৃঢ় করতে এবার আরও এক অভিনব উদ্যোগ নিলেন সাংসদ তথা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ট্রেনে চেপে যাত্রীদের মধ্যে ভোটের প্রচার করলেন তিনি।

এর আগেও নিজের ভোটের প্রচারে বারবার অভিনবত্বের ছোঁয়া দিয়েছেন তিনি। গত সোমবার সাইকেলে চেপে ভোটের প্রচার করতে দেখা যায় তাঁকে। ব্যান্ডেলের ক্যাওটা ত্রিকোণ পার্ক থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত সাইকেল চালিয়েই প্রচার সেরেছিলেন লকেট। তাঁর সঙ্গে সাইকেল চালিয়ে তাঁকে সহযোগিতা করেছিলেন তাঁর দলের মানুষ। এর আগেও তিনি গরুরু গাড়ি চালিয়ে প্রচার করেছিলেন।

WB Election 2021: ফের অভিনবত্ব! জনসংযোগ বাড়াতে এবার ট্রেনে চেপে ভোটের প্রচার সারলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

আরও পড়ুন- দুবরাজপুরে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, গ্রেফতার দলেরই স্থানীয় বুথ সভাপতি

তবে এবার আর সাইকেল বা গরুর গাড়ি নয়, একেবারে ট্রেন। এদিন হুগলীর ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটেন লকেট চট্টোপাধ্যায়। এরপর সফর করেন চুঁচুড়া পর্যন্ত। ট্রেনে উঠে যথারীতি নিজের মতো করে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন নেত্রী। বিজেপির হয়ে করেন ভোট প্রচার। শুধু তাই-ই নয়, মহিলা যাত্রীদের সঙ্গে একই সিটে বসে কথা বলতেও দেখা যায় তাঁকে। জনগণও তাদের প্রিয় প্রার্থীকে এত কাছ থেকে পেয়ে বেজায় খুশি হন।

আরও পড়ুন- যোগী-শাহকে খুন করবে ১১ আত্মঘাতী জঙ্গি!এল ভয়ানক হুমকি ইমেল, তৎপর প্রশাসন

বলে রাখি, গতকালই হয়েছে রাজ্যে তৃতীয় দফার ভোট। চতুর্থ দফায় আগামী ১০ই এপ্রিল ভোট রয়েছে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে। এর আগে মানুষের কাছাকাছি যাওয়ার বা আরও বেশি করে অভিনব কায়দায় ভোট প্রচার করার কোনও সুযোগই ছাড়ছেন না বিজেপি প্রার্থী।

RELATED Articles