যোগী-শাহকে খুন করবে ১১ আত্মঘাতী জঙ্গি!এল ভয়ানক হুমকি ইমেল, তৎপর প্রশাসন

এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুন করার হুমকি দিয়ে মেইল এল সি আর পি এফ এর দপ্তরে। যার বয়ান পড়ে আতঙ্কিত সকলে। এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জানা গিয়েছে এই ইমেইল এসেছে কয়েকদিন আগে কিন্তু আজ সিআরপিএফ দপ্তর থেকে এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়। কী লেখা রয়েছে সেই মেলে?

ইমেইলে শুধুমাত্র অমিত শাহ এবং যোগী আদিত্যনাথকে খুনের হুমকি নয় সেই সঙ্গে দেশের বিভিন্ন ধর্মীয় ও গুরুত্বপূর্ণ স্থানে আত্মঘাতী জঙ্গি হামলা চালানোর কথাও বলা হয়েছে।১১ জন ‘সুইসাইড বম্বার’ প্রস্তুত রয়েছে ওই হামলা চালানোর জন্য।

আরও পড়ুন- ভোটের এই ক’দিনেই সাত-আট তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে! কেন্দ্রীয় বাহিনী করছেটা কী? প্রশ্ন ক্ষুব্ধ মমতার!

কোথা থেকে এই ইমেইল এসেছে তা জানার জন্য এখন সাইবার দফতরের গোয়েন্দারা কাজ শুরু করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটের আবহে এখন যোগী এবং শাহ দুজনেই বাংলায় আসছেন। ফলে তাদের জীবন আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সময় এই মেল কেন্দ্রীয় সরকারের কাছে বেশ চিন্তার।

তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও উত্তরপ্রদেশের ১১২ হেল্পডেস্কের হোয়াটসঅ্যাপ নম্বরে আসা একটি মেসেজে বলা হয়েছিল যে ২৪ ঘণ্টার মধ্যে যোগী আদিত্যনাথকে একে ৪৭ দিয়ে মেরে ফেলা হবে।

RELATED Articles